for Add

বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে রংপুরের বিপিএল শুরু

ওপেনার রনি তালুকদারের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসর শুরু করলো রংপুর রাইডার্স।

শুক্রবার শুরু হওয়া এবারের বিপিএলের দ্বিতীয় ম্যাচে রংপুর ৩৪ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান করে রংপুর রাইডার্স। ৩১ বলে ১১টি চার ও ১টি ছয়ে ৬৭ রান করেন রনি। এই ইনিংস খেলার পথে বিপিএলে বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে মাত্র ১৯ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। জবাবে ৫ বল বাকী থাকতে ১৪২ রানে অলআউট হয় কুমিল্লা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

মোহাম্মদ নাইমকে নিয়ে রংপুর রাইডার্সের ইনিংস শুরু করে ব্যাট হাতে ঝড় তোলেন রনি তালুকদার। ৪ ওভারে দলের রান ৪১এ পৌঁছে দেন তিনি। এসময় ৫টি চার ও ১টি ছয় মারেন রনি।

পেসার আশিকুজ্জামানের করা পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম চার বলে চারটি বাউন্ডারি মারেন রনি। একই ওভারে বাউন্ডারি দিয়ে ক্যারিয়ারে অস্টম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রনি।

হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করার চেষ্টা করেছেন রনি। শেষ পর্যন্ত পাকিস্তানের স্পিনার খুশদিল শাহর করা নবম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ৩১ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় ৬৭ রান করেন ডান-হাতি ব্যাটার রনি। নাইম-রনি উদ্বোধনী জুটিতে ৫৩ বলে ৮৪ রান যোগ করেন।

রনির আউটের পর পাকিস্তানের শোয়েব মালিকের সাথে রানের চাকা সচল রাখেন নাইম। তবে আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির বলে বিদায় নেন নাইম। প্যাভিলিয়নে ফেরার আগে ৪টি চারে ৩৪ বলে ২৯ রান করেন তিনি।

এরপর চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ১০ বলে ১২ রান করে স্পিনার মোসাদ্দেক হোসেনের শিকার হন রাজা।

অধিনায়ক নুরুল হাসানকে নিয়ে ২০ বলে ২৯ রান যোগ করে দলের রান দেড়শ পার করে আউট হন মালিক। ব্যক্তিগত ৩৩ রানে রান আউট হন এই ডান-হাতি ব্যাটার। ২৬ বল খেলে ১টি করে চার-ছক্কা মারেন তিনি।

শেষদিকে ১টি করে চার-ছয়ে নুরুল ১১ বলে ১৯ ও ইংল্যান্ডের বেনি হাওয়েল ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় রংপুর। কুমিল্লার ফারুকি-মুস্তাফিজুর-খুশদিল ও মোসাদ্দেক ১টি করে উইকেট নেন।

১৭৬ রানের জবাবে ২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার সৈকত আলী ও লিটন দাস। চতুর্থ ওভারে লিটনকে ১০ রানে আউট করেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান।

এরপর ব্যাট হাতে মারমুখী মেজাজে শুরু করেও ২টি চার ও ১টি ছয়ে ৯ বলে ১৭ রান করার পর রাজার বলে ফিরেন কুমিল্লার হয়ে খেলতে নামা ইংল্যান্ডের ডেভিড মালান। অন্য প্রান্তে সাবধানে খেলতে থাকা সৈকতকেও বোল্ড করে কুমিল্লাকে চাপে ফেলেন দেন রাজা। ২১ বলে ১৬ রান করেন সৈকত।

৫৭ রানে ৩ উইকেট পতনের পর কুমিল্লাকে খেলায় ফেরান অধিনায়ক ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন। চতুর্থ উইকেটে ৪৩ বলে ৫৮ রান যোগ করে দলের রান ১শ পার করেন তারা।

এমন অবস্থায় ইমরুলকে শিকার করে রংপুরকে দারুণ এক ব্রেক-থ্রু এনে দেন আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমরজাই। ২৩ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৩৫ রান করেন ইমরুল।

দলীয় ১১৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ইমরুলের আউটের পর রংপুরের হাসান মাহমুদ ও রবিউল হকের বোলিং দৃঢ়তায় ব্যাটিং ধ্বস নামে কুমিল্লা ইনিংসে। ২৭ রানে শেষ ৬ উইকেট হারায় কুমিল্লা। -বাসস

শেষ পর্যন্ত ১৯ দশমিক ১ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় তারা। মোসাদ্দেক ১৫ ও জাকের আলি ১৯ রান করেন। রংপুরের হাসান ২০ রানে ৩টি, রবিউল-রাজা ২টি করে উইকেট নেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add