for Add

রাজার দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে শুরু সিলেটের

ডান-হাতি পেসার রেজাউর রহমান রাজার দুর্দান্ত বোলিং নৈপুন্যে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসর শুরু করলো মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স।

শুক্রবার থেকে শুরু হওয়া এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বল হাতে ক্যারিয়ার সেরা ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নেন রাজা। জবাবে ৪৫ বল বাকী রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তৃতীয় ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ১১ রান করে রান আউট হন ওপেনার মেহেদি মারুফ। পঞ্চম ওভারে চট্টগ্রামের আরেক ওপেনার আফগানিস্তানের দারুউইশ রাসুলিকে ৩ রানে আউট করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

পাওয়ার-প্লে’তে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। সপ্তম ওভারে চট্টগ্রামের অধিনায়ক ১ রান করা শুভাগত হোমকে শিকার করেন সিলেটের পেসার রেজাউর রহমান রাজা।

২২ রানে ৩ উইকেট পতনের পর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেছিলেন তিন নম্বরে নামা ব্যাটার আল-আমিন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২০ বলে ১৮ রান করে নেদারল্যান্ডসের অফ-স্পিনার কলিন অ্যাকারম্যানের শিকার হন আল-আমিন।

৪৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আল-আমিনের বিদায়ের পর চট্টগ্রামের মিডল-অর্ডারকে বিপদে ফেলে দেন তিন পেসার রাজা-আমির ও মাশরাফি। ৮০ রানে চট্টগ্রামের নবম উইকেটের পতন ঘটান তারা। পাকিস্তানের উসমান খান ২, ভারতের উন্মুখ চাঁদ ৫ ও নিহাদুজ্জামান ৮ রান করে রাজার শিকার হন। মৃত্যুঞ্জয় চৌধুরীকে ৩ রানে আউট করেন মাশরাফি।

এক প্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আফিফ হোসেন। ২৩ বলে ৩টি চার হাকানো আফিফকে আউট করেন আমির।

শেষ উইকেটে ৯ বলে ৯ রান তুলেন শ্রীলংকার মালিন্দা পুষ্পকুমারা ও মেহেদি হাসান রানা। ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রানের মামুলি সংগ্রহ পায় চট্টগ্রাম। পুষ্পকুমারা ৬ ও রানা ২ রানে অপরাজিত থাকেন। ১৪ রানে ৪ উইকেট নেন সিলেটের রাজা। আমির ২টি, মাশরাফি-অ্যাকারম্যান ১টি শিকার করেন।

৯০ রানের সহজ টার্গেটের জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই হোচট খায় সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১ রানে আউট হন অ্যাকারম্যান।

শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে নিয়ে দলের জয়ের পথ তৈরি করেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তিন নম্বরে নামা জাকির হাসান। দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৩ রানের জুটি গড়েন শান্ত ও জাকির।

জাকিরকে লেগ বিফোর আউট করে জুটি ভাঙ্গেন চট্টগ্রামের পুষ্পকুমারা। ২টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২৭ রান করেন জাকির।

দলীয় ৭৫ রানে জাকিরের আউটের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। মুশির সাথে ১৬ বলে অবিচ্ছিন্ন ১৫ রান করে সিলেটের জয় নিশ্চিত করেন শান্ত। ১২ দশমিক ৩ ওভারে ২ উইকেটে ৯০ রান করে সিলেট।

৪১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন কশান্ত। ১টি চারে ৮ বলে ৬ রানে অপরাজিত থাকেন মুশফিক। চট্টগ্রামের মৃত্যুঞ্জয়-পুষ্পকুমারা ১টি করে উইকেট নেন।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add