for Add

ভারতীয় ব্যাটারদের দায়ী করলেন গাভাস্কার

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার জন্য ভারতীয় ব্যাটারদের দায়ী করেছেন দেশটির সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তার মতে ব্যটাররা ৭০-৮০ রান কম তুলতে পারায় ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। রোববার প্রথম ওয়ানডেতে বিস্ময়করভাবে ১ উইকেটে পরাজিত হয় ভারত।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারতের ব্যাটাররা। বাংলাদেশের সাকিব আল হাসান ও এবাদত হোসেনের বোলিং তোপে ১৮৬ রানে অলআউট হয় ভারত।

১৮৬ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াই করেছে ভারতের বোলাররা। এক পর্যায়ে ১৩৬ রানেই বাংলাদেশের নবম উইকেট তুলে নিয়েছিল ভারতের বোলাররা। তাতে নিশ্চিত জয়ের স্বপ্নে বিভোর ছিল ভারত।

কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেন মেহেদি হাসান মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করেন মিরাজ। শেষ উইকেটে ৩০ বলে ৩৭ রান তুলেন তিনি।

৪৩ ওভারের দ্বিতীয় বলে মিরাজের সহজ ক্যাচ ফেলেন ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুল। তখন ১৫ রানে ছিলেন মিরাজ। ঐসময় বাংলাদেশের দরকার ছিল ৩২ রান। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, রাহুলের ক্যাচ মিসেই ম্যাচ হেরেছে ভারত। তাদের সাথে একমত নন গাভাস্কার। তার মতে, ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে ভারত।

সনি স্পোর্টস নেটওয়ার্কের সাথে আলাপকালে গাভাস্কার বলেন, ‘অবশ্যই আমরা সেই ক্যাচটি নিয়ে ভাবছি কারণ তখন শেষ উইকেট ছিল। ক্যাচটি হলে ম্যাচটি সেখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু ঘটনা হল ১৮৬ রান করেছে ভারত। এ নিয়ে ভাবার দরকার আছে। বোলাররা দুর্দান্ত কাজ করেছে। এক পর্যায়ে ১৩৬ রানে বাংলাদেশ ৯ উইকেট হারিয়েছিল। শেষ উইকেটে মেহেদি হাসান ভাগ্যক্রমে ক্যাচ দিয়েও জীবন পান। মেহেদি দারুণ ক্রিকেট খেলেছে। প্রতিপক্ষের বিপক্ষে সাহসী শট খেলেছে সে। ৭০-৮০ রান কম করেছে টিম ইন্ডিয়া। যদি ২৫০ রান করতো তারা ম্যাচটা অন্যরকম হতে পারতো।’

গাভাস্কার আরও বলেন, ‘ওভার প্রতি ৪ রানের কম তাড়া করতে হওয়ায় বাংলাদেশের ওপর চাপ কম ছিল। বেশি সতর্কভাবে খেলার কারণেই ম্যাচটি কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু আমি মনে করি ভারত ৭০-৮০ রান কম করেছে। এ জন্যই ম্যাচ হেরেছে তারা।’

আগামী ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add