for Add

ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত উজ্জীবিত বাংলাদেশ

ঘরের মাঠের সুবিধা ও নিজ ভক্তদের সমর্থনকে সাথে নিয়ে ২০১৫ সালের পর প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

আগামীকাল রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টেলিভিশন।

২০১৫ সালে শক্তিশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে যা ছিল টাইগারদের একমাত্র সিরিজ জয়।

ইনজুরিতে পড়া তামিম ইকবালের জায়গায় এবারের সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার লিটন দাস। বিশেষ করে হোম কন্ডিশনে খেলা হওয়ায় ২০১৫ সালের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে না পারার কোন কারণ দেখছেন না লিটন।

ম্যাচ-পূর্ব সম্মেলনে আজ শনিবার লিটন বলেন, ‘ঘরের মাঠে খেলা আমাদের জন্য বড় একটি সুবিধা। আমরা যখন ঘরের মাঠে খেলি, সবসময় আমাদের লক্ষ্য থাকে সিরিজ জয় করা। এবারও এর ব্যতিক্রম নয়।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই ভারত খুব ভাল দল এবং অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকার কারণে তারা শক্তিশালী। কিন্তু আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন কিছুই ঘটতে পারে। আমি মনে করি, আমাদেও ব্যাটিং ইউনিট বেশ থিতু এছাড়া ভাল বোলিং এবং ফিল্ডিং ইউনিট আমাদের রয়েছে। তাদের হারাতে না পারার কোন কারণ নেই। তবে এজন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

২০১৫ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পর ভারতের কাছে টানা পাঁচ ওয়ানডে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এরমধ্যে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সর্বশেষ হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ পাঁচ ম্যাচে হারলেও ভারতকে হারানোর সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিছু সময় ভাগ্য সাথে না থাকলেও কখনও-কখনও বাজে ফিল্ডিং বা ব্যাটিং ব্যর্থতায় নিজেদের ভুলেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।
এমনকি গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাসের বিধ্বংসী ইনিংসে ভারতকে হারানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

উত্তেজনাপূর্ণ সর্বশেষ ঐ ম্যাচের স্মৃতি মনে করে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, আসন্ন সিরিজে কঠিন সময় অপেক্ষা করছে।
রোহিত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। যতবারই আমরা তাদের সাথে খেলেছি ততবারই দারুণ লড়াই হয়েছে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। আমার স্মরণ আছে ২০১৫ সালে এখানে আমরা সিরিজ হেরেছিলাম। আমরা জানি গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে তারা। এজন্য জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সিরিজটি আমাদের জন্য সহজ হবে না।’

এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত ৩৬বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। ভারতের জয় ৩০টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ ঢুল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add