for Add

৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো

৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে উঠলো মরক্কো। ১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপের নক আউট পর্বে উঠেছিলো তারা। মরক্কোর সাথে এই গ্রুপ থেকে শেষ ষোলোতে ওঠা অপর দল ক্রোয়েশিয়া।

আজ গ্রুপ-এফ’র শেষ রাউন্ডের ম্যাচে মরক্কো ২-১ গোলে হারিয়েছে কানাডাকে। এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে পা রাখে মরক্কো। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলোতে হেরে খালি হাতে বিশ্বকাপ শেষ করলো কানাডা। মরক্কোর সাথে এই গ্রুপ থেকে শেষ ষোলোতে ওঠা অপর দল ক্রোয়েশিয়া। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে ক্রোয়েশিয়া। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় তারা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থান পায় বেলজিয়াম।

গ্রুপে দুই রাউন্ডের খেলা শেষে মরক্কো পয়েন্ট ৪ ও কানাডা শূণ্য হাতে আজ মাঠে নামে। শেষ ষোলোতে খেলতে অবশ্যই জয়ের প্রয়োজন হওয়ায় ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল মরক্কোর জন্য।

দোহার আল-থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই কানাডাকে চাপে ফেলে দেয় মরক্কো। চতুর্থ মিনিটেই গোল পায় মরক্কো। কানাডার গোলরক্ষক মিলান বোয়ানের ভুল পাসে বল পেয়ে যান স্ট্রাইকার হাকিম জিয়েচ। বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোল করেন জিয়েচ (১-০)।

ম্যাচের ১৫ মিনিটে ম্যাচে সমতা আনার সুযোগ হাতছাড়া করে কানাডা। স্ট্রাইকার কাইল লারিনের ক্রস থেকে বল পেয়ে শট নেন আক্রমণভাগের আরেক খেলোয়াড় টাওন বুখানান। তবে শট গোলবারের পাশ দিয়ে চলে যায়।

ম্যাচে এগিয়ে থাকলেও আক্রমণ অব্যাহত রাখা মরক্কো ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে। ডিফেন্ডার আচরাফ হাকিমির যোগান দেয়া বলে বক্সের ভেতর স্ট্রাইকার ইউসেফ এন-নেসরির শট কানাডার গোলরক্ষকের হাতের নিচ দিয়ে বল গোলমুখে প্রবেশ করলে ২-০ গোলে এগিয়ে যায় মরক্কো।

প্রথমার্ধের ৪০তম মিনিটে মরক্কোর আত্মঘাতি গোলে ব্যবধান কমায় কানাডা। কানাডার স্যামুয়েল আডোকুজবের শট মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ার্ডে ফেরাতে গিয়ে ভুলে নিজ দলের জালে বল জড়িয়ে দেন। এই বিশ্বকাপের এটিই প্রথম আত্মঘাতি গোল। তারপরও মরক্কোর লিডে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোলের সুযোগ মিস করেন কানাডার স্ট্রাইকার আলফোনসো ডেভিস। ৭১ মিনিটেও মধ্যমাঠ থেকে আক্রমণ করে কানাডা। বল পেয়ে মরক্কোর বক্সের ভেতর ঢুকে শট নিতে ব্যর্থ হন ডিফেন্ডার এ্যালিস্টার জনস্টোন। গোলের ভাল সুযোগ নষ্ট হয় কানাডার।

এরপর ম্যাচের বাকী সময়ে ভাল কোন আক্রমণ করতে পারেনি কোন দলই। আক্রমণ করতে না পারলেও বল দখলে রেখেছিল কানাডা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শেষ ষোলোতে উঠে মরক্কো, বিদায় ঘটে কানাডার।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add