for Add

সৌদির বিপক্ষে জিতেও গ্রুপ পর্ব থেকেই বিদায় মেক্সিকোর

কাতার বিশ্বকাপে সি’ গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচে মেক্সিকো ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবকে। তবে এই জয়ের পরও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ষোলোতে যেতে পারলো না মেক্সিকো। ৩-০ গোলে জিতলেই পরের রাউন্ডে যেতে পারতো তারা।

এই জয়ে ৩ ম্যাচ শেষে মেক্সিকোর পয়েন্ট ৪। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট পোল্যান্ডেরও। কিন্তু পোল্যান্ডের সাথে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ মিশন শেষ করলো মেক্সিকো।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে পোল্যান্ড গোল করেছে ২টি। গোল হজম করেছে ২টি। মেক্সিকো গোল দিয়েছে ২টি। গোল হজম করেছে ৩টি। ১ গোল বেশি হজম করায় নক আউটে উঠতে পারলো না মেক্সিকো। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে বিপক্ষে পাওয়া জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করলো সৌদি আরব। এই গ্রুপ থেকে আর্জেন্টিনা ও পোল্যান্ড শেষ ষোলোর টিকিট পায়।

গ্রুপে দুই রাউন্ডের খেলা শেষে সৌদি আরবের ছিল ৩ পয়েন্ট। মেক্সিকোর ছিল ১ পয়েন্ট। জয় পেলেই পরের রাউন্ডে খেলবে সৌদি। জিতলেও পোল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে মেক্সিকোর শেষ ষোলো। ড্র করলে শুধুমাত্র সুযোগ থাকবে সৌদির। এমন সমীকরণ নিয়েই মাঠে নামে দলগুলো।

লুসাইল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে মনোযোগী ছিল মেক্সিকো ও সৌদি আরব। প্রথম ৮ মিনিটেই দু’বার করে আক্রমন করে তারা। গোলের দেখা পায়নি কোন দলই।

২৫ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল মেক্সিকো। স্ট্রাইকার হেনরি মার্টিনের পাস থেকে বক্সের ভেতর থেকে শট নেন মিডফিল্ডার ওরবেলিন পিনেডা। তবে সে শট দক্ষতার সাথে রুখে দেন সৌদির গোলরক্ষক আল ওয়েসিস।

এরপর ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ রচনা করে গোলের সুযোগ হাতছাড়া করে মেক্সিকো। কণার্র থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে সৌদির বক্সে ক্রস করেন স্ট্রাইকার এ্যালেক্সিস ভেগা। তবে সেটি গোলবারের উপর দিয়ে শট নেন ডিফেন্ডার জেসুস গালারডো।

মেক্সিকোর একক আধিপত্যের পরও গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বেশি সময় বল দখলে রাখার পাশাপাশি নয়বার আক্রমণ করে তারা।

প্রথমার্ধে দুদার্ন্ত খেলার ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধের শুরুতেই ফুটিয়ে তুলে মেক্সিকো। দ্বিতীয় ভাগের খেলা শুরুর ৭ মিনিটের মধ্যে ২টি গোল করে তারা।

৪৭ মিনিটে কণার্র থেকে উড়ে আসা বলে হেডে বক্সের ভেতর থাকা মার্টিনকে পাস দেন ডিফেন্ডার সিজার মন্টেমস। বল পেয়েই বাঁ পায়ের শটে গোল আদায় করে নেন মার্টিন (১-০)।

৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফেলে মেক্সিকো। ডান প্রান্তে পাওয়া ফ্রি কিক থেকে বাঁ পায়ের শটে গোল করেন মিডফিল্ডার লুইস শাভেজ। ২-০ গোলে এগিয়ে চালকের আসনে বসে যায় মেক্সিকো।

তারপরও বল দখলে রেখে আক্রমণ অব্যাহত রাখে মেক্সিকো। অন্য দিকে ম্যাচে ফিরতে আক্রমণ করার চেষ্টা করে সৌদিও। ৬২ ও ৬৭ মিনিটের সৌদির দু’টি আক্রমরণই বাঁধা হয়ে দাঁড়ান মেক্সিকোর গোলরক্ষক ও ডিফেন্ডাররা।

ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে সৌদির পক্ষে গোল করে ব্যবধান কমান মিডফিল্ডার সালেম আল ডসারি। এই গোল হজমে শেষ ষোলো থেকে ছিটকে পড়ে মেক্সিকো। অবশ্য এই গোল হজম না করলেও নক আউটে উঠতে পারতো না তারা। কারণ পোল্যান্ডের চেয়ে বেশি কার্ড দেখেছে তারা। সৌদির বিপক্ষে ৩-০ গোলে জিতলে পরের রাউন্ডে যেতে পারতো মেক্সিকো। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো মেক্সিকোকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add