for Add

কাসেমিরোর গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

মিডফিল্ডার কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ গ্রুপ-জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। ম্যাচের ৮৩ মিনিটে জয়সূচক গোল করেন কাসেমিরো। এর আগে ৬৪ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এ জয়ে ২ খেলায় ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করলো ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচে সুইজারল্যান্ড ৩, ক্যামেরুন ও সার্বিয়ার ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে দলের সেরা তারকা নেইমার ও ডানিলোকে ছাড়া খেলতে নামে ব্রাজিল। ইউরোপের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে এর আগে কোন জয় নেই ব্রাজিলের। তাই কিছুটা চাপে থেকেই সুইসদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

বল দখলের লড়াইয়ের মাঝে ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণে যায় সুইজারল্যান্ড। কর্ণার থেকে বল পেয়ে ব্রাজিলের বক্সের মধ্যে ক্রস করেন স্ট্র্ইাকার রুবেন ভারগাস। বল পেয়ে গোলমুখে ডিফেন্ডার সিলভান উইডমারের শট ব্রাজিলের ডিফেন্ডার সিলভা প্রতিহত করেন।

২৭ মিনিটে প্রথম আক্রমণ করে ব্রাজিল। গোলের সবচেয়ে ভাল সুযোগও ছিল এটি। ডান-প্রান্ত দিয়ে সুইজারল্যান্ডের বক্সে ক্রস করেন স্ট্রাইকার রাফিনহা। বাঁ-প্রান্তে থাকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র বল পান। তবে সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়েও গোল করতে পারেননি ভিনিসিয়াস। ভিনিয়াসের শট সোমার রুখে দিলে নিশ্চিতভাবে গোল বঞ্চিত হয় ব্রাজিল।

৩১ মিনিটে আবারও আক্রমণ করে ব্রাজিল। মধ্যমাঠ থেকে বল নিয়ে রাফিনহোকে বল দেন ডিফেন্ডার এডার মিলিটাও। কিন্তু বক্সের বাইরে থেকে নেয়া রাফিনহোর শট জমা পড়ে সুইজারল্যান্ডের গোলরক্ষকের হাতে।

এরপর প্রথমার্ধের বাঁশি বাজার আগ পর্যন্ত চারটি আক্রমণ শানায় ব্রাজিল। কিন্তু আক্রমণগুলোতে ফিনিংশটা ভাল করতে পারছিলেন না নেইমারবিহীন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়রা। এতে গোলছাড়াই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

এই অর্ধে ৫৫ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। আক্রমণ ছিল ৬টি। গোলমুখে শট ছিল ২টি। সুইজারল্যান্ডের গোলমুখে ২টি শট নিয়েছিলেন ভিনিসিয়াস ও রাফিনহো। একবার আক্রমণ করলেও বল ব্রাজিলের গোলমুখে রাখতে পারেনি সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগী ছিল দুই দলের মিডফিল্ড। এরই মধ্যে ৫৪ মিনিটে ডান-প্রান্ত দিয়ে বল নিয়ে বাঁ-দিকে থাকা আক্রমণভাগের সতীর্থ রুবেন ভারগাসকে পাস দেন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। ব্রাজিলের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে শট নেন ভারগাস। কিন্তু সেই শট বিফল করে দেন সিলভা।

ঐ আক্রমণের পর আত্মবিশ্বাসী হয়ে উঠে সুইজারল্যান্ড। মধ্যমাঠের দখল নিয়ে আরও ৩টি আক্রমণ করে তারা। কিন্তু সেগুলো থেকে কোন সাফল্য পায়নি সুইজারল্যান্ড।

৬৪ মিনিটে ব্রাজিলের আক্রমণ গোলে রুপ নেয়। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। বাঁ-দিক থেকে বল নিয়ে সুইজারল্যান্ডের ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান ভিনিসিয়াস। আনন্দে মেতে উঠে ব্রাজিল। তবে ভিএআরএর সহায়তায় গোলটি অফসাইডে বাতিল হয়।

গোল না পাবার হতাশায় থমকে যায়নি ব্রাজিল। আক্রমণের ধার বাড়িয়ে ৮৩ মিনিটে গোল আদায় করে নেয় তারা। ডান-প্রান্ত দিয়ে বল নিয়ে ডি-বক্সের সামনে দাঁড়ানো স্ট্রাইকার রডরিগোকে বল দেন সিলভা। বলকে না থামিয়ে বক্সের ভেতর থাকা মিডফিল্ডার কাসেমিরোকে পাস দেন রডরিগো। ক্যাসেমিরোও বলকে না থামিয়ে বুদ্ধিমত্তার সাথে সুইজারল্যান্ডের গোলবারের ডান-প্রান্ত দিয়ে শট নিয়ে বলকে জালে জড়ান, ১-০ গোলে লিড নেয় ব্রাজিল।

লিড নিয়ে ৮৭ মিনিটে আবারও আক্রমণ করে ব্রাজিল। সিলভার কর্নার থেকে বল পেয়ে জোড়ালো শটে বল বাইরে মারেন স্ট্রাইকার এন্টনি। নির্ধারিত সময় শেষ হবার পর ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন রডরিগো। ষষ্ঠ মিনিটে বাঁশি বাজিয়ে ম্যাচের ইতি টানেন রেফারি। ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেল ব্রাজিল।

আগামী ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন সার্বিয়ার বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add