for Add

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো পাকিস্তান। অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার পাকিস্তান ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মত সংক্ষিপ্ত ভার্সনের ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে ২০০৭ ও ২০০৯ সালের আসরে ফাইনাল খেলেছিলো পাকিস্তান। অন্যদিকে তৃতীয়বারের মত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো নিউজিল্যান্ড। এর আগে ২০০৭ ও ২০১৬ সালে সেমিতে বিশ্বকাপ শেষ করেছিলো কিউইরা।

ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করলেও তৃতীয় বলে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে লেগ বিফোর আউট হন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন।

শুরুর ধাক্কা সামাল দিয়ে পাওয়ার-প্লের শেষ বলে বিদায় নেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ২০ বলে ২১ রান করে রান আউট হন তিনি।
তিন নম্বরে নেমে এ ম্যাচে সুবিধা করতে পারেননি চলমান আসরে সেঞ্চুরি করা গ্লেন ফিলিপস। পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজকে ফিরতি ক্যাচ দিয়ে ৬ রানে থামেন ফিলিপস। এতে ৮ ওভারে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে নিউজিল্যান্ড।

দলকে চাপমুক্ত করতে বড় জুটিতে মনোযোগ দেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। রান গতি বাড়াতে পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন তারা। ১৫তম ওভারে ১শতে পা রাখে নিউজিল্যান্ড। ১৭তম ওভারে উইলিয়ামসনকে বোল্ড করে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন আফ্রিদি। আউট হওয়ার আগে ১টি করে চার-ছক্কায় ৪২ বল খেলে ৪৬ রান করেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে মিচেলের সাথে ৫০ বলে ৬৮ রানের জুটি গড়েন অধিনায়ক।

মারমুখী মেজাজে থাকা মিচেল ১৯তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। ৩২ বলে অর্ধশতক করা মিচেল ইনিংসের শেষ পর্যন্ত খেলে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে ১৫২ রানের লড়াকু পুঁজি এনে দেন। ৩টি চার ও ১টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৩ রান করেন মিচেল। ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন জেমস নিশাম। পাকিস্তানের আফ্রিদি ২৪ রানে ২টি ও নাওয়াজ ১২ রানে ১ উইকেট নেন।

১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। ১২ দশমিক ৪ ওভারে ১০৫ রান তুলেন তারা। অবশ্য ট্রেন্ট বোল্টের করা ইনিংসের চতুর্থ বলেই বাবরের ক্যাচ ফেলেন কনওয়ে।

পাওয়ার-প্লেতে ৫৫ রান তুলে নেন রিজওয়ান-বাবর। শূন্যতে জীবন পেয়ে ১১তম ওভারে টি-টোয়েন্টিতে ৩০তম হাফ-সেঞ্চুরি করেন বাবর। এজন্য ৩৮ বল খেলেন তিনি। ১২তম ওভারে জুটিতে সেঞ্চুরি করেন বাবর-রিজওয়ান। এই নিয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড নবমবারের মত জুটিতে সেঞ্চুরি করলেন তারা। সবগুলোই উদ্বোধনী জুটিতে।

১৩তম ওভারে ৩২ বলে সাত বাউন্ডারিতে ৫৩ রান করা বাবরকে শিকার করে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বোল্ট। ১৪তম ওভারে ৩৬ বল খেলে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রিজওয়ান। ৪৩ বলে পাঁচ বাউন্ডারিতে ৫৭ রান করা রিজওয়ানও শিকার হন বোল্টের।

এরপর জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন মোহাম্মদ হারিস । তবে আউট হওয়ার আগে ২৬ বলে ৩০ রান করেন হারিস। ইনিংস সাজান দু ইবাউনডারি ও এক ওভার বাউন্ডারিতে। ৫ বল বাকী রেখে পাকিস্তানের জয় নিশ্চিত করেন শান মাসুদ ও ইফতেখার আহমেদ। মাসুদ ৩ ও ইফতেখার শূন্যতে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বোল্ট ২টি ও স্যান্টনার ১টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন রিজওয়ান।

আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। কাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের সাথে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর কার্ড : (টস-নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড : ১৫২/৪, ২০ ওভার (মিচেল ৫৩*, উইলিয়ামসন ৪৬, আফ্রিদি ২/২৪)।

পাকিস্তান : ১৫৩/৩, ১৯.১ ওভার (রিজওয়ান ৫৭, বাবর ৫৩, বোল্ট ২/৩৩)।

ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add