for Add

বিশ্বকাপ জয়ের শেষ মিশনে প্রস্তুত মেসি

ক্যারিয়ারে পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে কাতার যেতে আর খুব একটা বেশি সময় হাতে নেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। আর এই বিশ্বকাপই সম্ভবত মেসির সামনে একমাত্র বিশ্ব আসরের শিরোপা হাতে নেবার শেষ সুযোগ, যা কাজে লাগাতে মুখিয়ে আছে আর্জেন্টাইন তারকা।

কাতারে নিজের সেরাটা দিতে এখন শেষ অপেক্ষা। পিএসজির হয়ে মৌসুমের শুরু থেকেই মেসি যে বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে শতভাগ প্রস্তুত করে তুলেছেন তা মাঠের পারফরমেন্সে দৃশ্যমান। বার্সেলোনা ছাড়ার ট্রমা থেকে বেরিয়ে এসে পিএসজির জার্সি গায়ে প্রথম মৌসুমটা বেশ কঠিন কেটেছিল। কিন্তু ক্যারিয়ারে আবারো ঘুরে দাঁড়িয়ে নিজেকে ঠিকই প্যারিসে মানিয়ে নিয়েছেন। ইতোমধ্যেই ১৮ ম্যাচে এবারের মৌসুমে ২৬টি গোল ও অ্যাসিস্ট করে ফেলেছেন।

যদিও আর্জেন্টিনা এখনো সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের দিকেই তাকিয়ে আছে। সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির হাতে যে এখনো বিশ্বমঞ্চের শিরোপাটা উঠেনি। ২০০৬ সালে টিনএজার হিসেবে প্রথম বিশ্বকাপে খেলতে আসা, এরপর একে একে খেলেছেন আরো চারটি বিশ্বকাপ। জাতীয় দলের জয়ে রেকর্ড ১৬৪ ম্যাচে করেছেন রেকর্ড ৯০ গোল। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে তিনি আর্জেন্টাইন দলের অধিনায়ক ছিলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে খেললেও ২০১৮ সালে জর্জ সাম্পাওলির অধীনে ফ্রান্সের কাছে শেষ ১৬’তে বিদায় নিতে হয়েছিল। ফ্রান্সের শিরোপা জয়ী ঐ দলটিতে মেসির পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ছিলেন। ৩৫ বছর বয়সী মেসি এবার কাতারে আরো এটি লক্ষ্যপূরণের দ্বারপ্রান্তে রয়েছে। নক আউট পর্বে এখনো গোল করা হয়নি মেসির, যা এবার ঘোচাতে চান পিএসজির তারকা।

সম্প্রতি এক সাক্ষাতকারে মেসি বলেছেন, ‘এই মুহূর্তে শারীরিকভাবে আমি ভাল অনুভব করছি। গত বছর আমি যখন পিএসজিতে এসেছিলাম তার তুলনায় যা ভাল। কিন্তু বয়সের কারণে এটাই আমার শেষ বিশ্বকাপ, এটা নিশ্চিত। বিশ্বকাপ শেষ হলে দেখা যাক কি অবস্থা হয়।
আর্জেন্টিনার জন্য শান্ত থাকাটা কঠিন, কারণ আমরা সবাই বিশ্বকাপ জয় করতে মুখিয়ে আছি। কিন্তু বিশ্বকাপ জিততে হলে অনেক দিক থেকে ভাগ্য সুপ্রসন্ন হতে হয়। কোন একটা নির্দিষ্ট ম্যাচে নয়, সার্বিকভাবে এগিয়ে যেতে হয়। আমরা পুরোপুরি প্রস্তুত, যেকোন দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।’

১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই লিজেন্ডকে অনুকরণ করতে হলে মেসির একার পক্ষে তা সম্ভব নয়। লিওনেল স্কালোনির দলে অবশ্য মেসির থেকে ভাল মানের কোন খেলোয়াড় নেই। কিন্তু চার বছর আগের দলটির তুলনায় এবারের দলটি নিয়ে অনেকেই আশাবাদী। টানা ৩৫ ম্যাচে অপরাজিত থেকে কাতারে যাচ্ছে আর্জেন্টিনা। এর মধ্যে রয়েছে গত বছরের কোপা আমেরিকা শিরোপা, ১৯৯৩ সালের পর আর্জেন্টিনার বড় কোন শিরোপা এটি।

২০১৮ বিশ্বকাপের বেশ কয়েকজন খেলোয়াড় এবারো দলে টিকে রয়েছেন। তার মধ্যে অন্যতম কোপা আমেরিকার ফাইনালে জয়সূচক গোল করা অ্যাঞ্জেল ডি মারিয়া। স্কালোনির দলে আরো রয়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার লিনড্রো পারেডেস ও রডরিগো ডি পল ও ফরোয়ার্ড লটারো মার্টিনেজ। ইন্টার মিলানের ২৫ বছর বয়সী স্ট্রাইকার মার্টিনেজ বাছাইপর্বে সাত গোল করেছিলেন।

এবারের দলটিতে মেসির ভূমিকা কিছুটা হলেও ভিন্ন ধরনের হবে বলে মনে করেন ১৯৭৮ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওমর লারোসা। তার মতে এবারের বিশ্বকাপে একটি ভিন্ন আমেজে খেলতে যাবেন মেসি। আগের সব আসরে যেখানে সতীর্থরা মেসিকে বল বানিয়ে দিয়েছে এবার সেই কাজটা সে পালন করবে বলে মনে করেন লারোসা। সাম্প্রতিক বেশ কিছু ম্যাচে পিএসজির হয়ে কার্যত এই দায়িত্বটা পালন করেছেন মেসি।

দোহায় ফাইনাল পর্যন্ত যদি আর্জেন্টিনা খেলতে পারে তবে মেসির সামনে সুযোগ আসবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার। বর্তমানে ২৫ ম্যাচ খেলা জার্মান সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস এই রেকর্ড ধরে রেখেছেন।

কিন্তু সব ছাড়িয়ে শিরোপা জয়ই এখন মেসির মূল লক্ষ্য। সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তাকে নিয়ে কোন দ্বিধা না থাকলেও বিশ্বকাপের শিরোপা জয় না করাটা কিছুটা হলেও তার ক্যারিয়ারে একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add