for Add

ভুটানকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলবন্যায় ভাসালো নতুন এক বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম স্বাগতিকরা ৮-০ গোলে ভুটানিজদের পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৪-০ গোলে এগিয়ে ছিল। এ ম্যাচে হ্যাটট্রিক করেন বদলী খেলোয়াড় সুরভি আকন্দ প্রীতি।

ভুটানের বিপক্ষে ডিফেন্ডার জয়নব বিবি রিতা ছাড়া বাংলাদেশের একাদশের বাকি ১০ জনেরই এ ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। এক কথায় পুরোপুরি ‘নতুন এক বাংলাদেশ’ নিয়েই শিরোপা জয়ের মিশন শুরু করলেন নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানীর ছোটন।

এক তরফার এ ম্যাচে ৮ মিনিটে গোল করে এগিয়ে যায় স্বাগতিক মেয়েরা। মাঝমাঠে ভুটানের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেন বাংলাদেশের মিডফিল্ডার মিতু। তিনি বল ধরে থ্রু পাস বাড়ান উমেহলা মারমার উদ্দেশ্যে। উমেহলা তখন অরক্ষিত। বল নিয়ে এগিয়ে যান ভুটানের গোলপোস্টের দিকে। তাকে থামাতে এগিয়ে আসেন ভুটানিজ গোলরক্ষক। বাঁ-পায়ের প্লেসিং শটে ভুটানের জাল কাঁপান তিনি।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের মেয়েরা। তৃষ্ণার কাছ থেকে বল পেয়ে থুইনু মারমা দ্রুতগতিতে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সের ভেতরে। আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ে গোল করেন থুইনু।

২৮ মিনিটে আরেকটি অসাধারণ গোলে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। তৃষ্ণার পাস থেকে সতীর্থ থুইনু মারমার উদ্দেশ্যে বল ক্রস করলে ভুটানি ডিফেন্ডার বিপদমুক্ত করার জন্য লম্বা শট নেন। কিন্তু সেটা গিয়ে পড়ে ডিফেন্ডার জয়নব বিবি রিতার পায়ে। তিনি প্রায় ৪০ গজ দূর থেকে শট নিয়ে ভুটানি গোলরক্ষক সঙ্গীতা দীক্ষা রাইয়ের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।

বাংলাদেশ চতুর্থ গোল করে ৫০ মিনিটে। বক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট নেন বদলি ফরোয়ার্ড কানন রানী বাহাদুর। সেই শট ফেরাতে পারেননি ভুটানি ডিফেন্ডার। বল চলে যায় জালে (৪-০)।

ম্যাচের পঞ্চম গোল হয় ৬৯ মিনিটে। সুরভি আকন্দ প্রীতির গোল বাংলাদেশের জয়ের ব্যবধান ৫-০ করে। চার মিনিট পর জয়নবের লম্বা বল ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে সুরভি আকন্দ প্রীতি নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করেন।

৭৫ মিনিটে সপ্তম গোল করেন উমেলহা মারমা। ইনজুরি সময়ে সুরভি আকন্দ প্রীতি হ্যাটট্রিক করে বাংলাদেশকে এনে দেন ৮-০ গোলের জয়।

বাংলাদেশ একাদশ : সঙ্গীতা রানী দাস, রুমা আক্তার (অধিনায়ক), কানম আক্তার, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস, মুন্নী আক্তার, ঐশী খাতুন, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, তৃষ্ণা রানী, উমেহলা মারমা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add