for Add

ঘুরে দাঁড়াতে প্রস্তুত সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো সময় পার করেছেন সাকিব। ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি আসরে এখন পর্যন্ত দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রান করে আউট হন সাকিব।

শ্রীরামের মতে দলের ঘুরে দাঁড়াতে সাকিবের পারফরমেন্স গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়াটাই ভালো করতে অনুপ্রাণিত করবে সাকিবকে।

শ্রীরাম বলেন, ‘সে মাত্রই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছে। নিউজিল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে এবং সেখানে তার মাত্র দু’টি ইনিংস ছিল। আমার মনে হয়, ঐ সময় তার জন্য এটি সঠিক শট ছিল। কারণ লেগ-স্পিনারের জন্য ছোট বাউন্ডারি ছিলো। ১০০টির মধ্যে ৯৯বার আপনি ছয় মারবেন। যদি সেটি ছয় হয়ে যেত, এমনকি শেষ ম্যাচে রিভিউ না করা দুর্ভাগ্যজনক ছিলো। লেগ-স্টাম্পের বাইরে বল পিচ করেছিল।’ তিনি বলেন, ‘সাকিবের মত একজন দুর্দান্ত খেলোয়াড়ের সাথে দু’টি দুর্ভাগ্যজনক ডিসমিসালের জন্য আপনি কী করবেন? আমি মনে করি, সে এখানে লড়াই করার জন্য প্রস্তুত।’

শ্রীরাম স্বীকার করেছেন, গতি এবং বাউন্সের কারণে গাব্বায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে। তিনি বলেন, ‘সাদা চোখে গাব্বারটি সাধারণ উইকেট। এখানের ভালো গতি, বাউন্সের সাথে মানিয়ে নিতে হবে। হয়তো প্রথম দিকে কিছুটা মুভমেন্ট থাকবে। কিন্তু আমি মনে করি, খুব ভালো ব্যাটিং উইকেট, দ্রুত গতির আউটফিল্ড, শটের মূল্য থাকবে। এখানে শট খেলার মূল্য পাবেন। সুযোগ বুঝে বলকে ফাঁকা জায়গায় খেলতে হবে। এটি একটি ভালো ও হাই-স্কোরিং ম্যাচ হবে। হতে পারে ১৬০-১৭০ স্কোরের ম্যাচ হবে।’

গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হলো- বড় হিটার না হওয়ার সত্বেও ছক্কা মারার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো ব্যাটাররা। তাই তাদের নিজেদের পরিবর্তন করা উচিত এবং তদের এখন স্মার্ট হওয়া উচিত। ব্যাটারদের কীভাবে সেগুলো কাজে লাগানো উচিত, সেটি জানিয়েছেন শ্রীরাম।

তিনি বলেন, ‘মাঠের আকৃতি সর্ম্পকে, আপনি জানতে পেরেছেন। উপমহাদেশে খেলার জন্য এটি বেশ ভিন্ন বা নিউজিল্যান্ডের মতো কিছু জায়গায় খেলার থেকেও বেশ আলাদা। অস্ট্রেলিয়াতেও চ্যালেঞ্জ থাকছে। আমরা প্রথম সংবাদ সম্মেলনে মাঠের আকৃতি নিয়ে কথা বলেছিলাম।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add