for Add

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও ২০২১ সালের বিশ্বকাপের পর থেকে কোন শীর্ষ দলের বিপক্ষে এই ফরম্যাটে ম্যাচ জয়ের স্বাদ পায়নি টাইগাররা।

এই সময়ের মধ্যে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। জয়গুলো ছিলো আফগানিস্তান, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সর্বশেষ জয়টি ছিলো নেদারল্যান্ডসের বিপক্ষে।

মূলত তিনটি কারণে সিডনিতে অবস্থারত বিপুল সংখ্যক বাংলাদেশীদের সমর্থন, আগের ম্যাচে জিম্বাবুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগির কারণে বাংলাদেশের বিপক্ষে জয়ের চাপে থাকা দক্ষিণ আফ্রিকা এবং এ ভেন্যু ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক হওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অন্য যে কোন ভেন্যুর তুলনায় সিডনিতে অনেক বেশি সুবিধা পায় উপমহাদেশের দলগুলো।

এ ছাড়া দলের পেস বোলিং ডিপার্টমেন্টের অসাধারণ নৈপুন্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা অস্বীকার করছি না, তাদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। কিন্তু এটা ব্যাট-বলের লড়াই। আমরা সেরা পারফর্ম করার চেষ্টা করবো। তাদের বিপক্ষে আমাদের কিছু ভালো স্মৃতি আছে, হয়তো অন্য ফরম্যাটে সেগুলো। যা আমাদের মানসিকভাবে সাহায্য করবে। আমাদের জন্য সহজ বিষয় হলো আমরা খেলাটা উপভোগ করতে চাই। আশা করছি বিপুল সংখ্যক দর্শক আসবে এবং আমাদের সমর্থন করবে। তাদের সমর্থনের প্রতিদান দিতে পারবো বলেই আমরা আশা করছি।’

সাকিব আরও বলেন, ‘সিডনিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি রয়েছে। তাই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, তাদের সমর্থন নিয়ে আমরা কিভাবে আরও ভালো পারফর্ম করতে পারি।’

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম খেলায় জয় পাওয়ায় ভালো অবস্থায় আছে-বিশ্বাস করেন সাকিব। অপরদিকে, জিম্বাবুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করায় নতুনভাবে শুরু করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

সাকিব বলেন, ‘প্রথম ম্যাচ খেলতে আপনি সবসময়ই চাপ অনুভব করবেন। আমাদের জন্য এটি এখন শেষ। কারণ আমরা ম্যাচটি জিতেছি। দক্ষিণ আফ্রিকা এক পয়েন্ট হারিয়েছে এবং তারা চাপে থাকবে। পরিকল্পনা কাজে লাগাতে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add