for Add

হোবার্টের আবহাওয়া নিয়ে চিন্তিত নন সাকিব

অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বসন্তের শুরুতে হিমশীতল বৃষ্টির সাথে অস্বাভাবিকভাবে নিম্ন তাপমাত্রা স্থানীয়দের অবাক করতে পারে, কিন্তু এমন বৈরি আবহাওয়া নিয়ে মোটেই চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। 

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা যেকোন আবহাওয়া মোকাবেলায় আত্মবিশ্বাসী করে তুলেছে সাকিবকে।

যদিও নিউজিল্যান্ডে  ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। সেখানে  মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস খেলে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত  টাইগাররা। 

নিউজিল্যান্ডের খুব কাছাকাছি তাসমানিয়ার রাজধানী শহর হোবার্ট। হোবার্ট থেকে নিউজিল্যান্ডে যেতে এখানকার স্থানীয়রা মাঝে মাঝে নৌকা ব্যবহার করেন। 

অভিজ্ঞতার পরও হোবার্টের আবহাওয়ায় বাংলাদেশের চেয়ে নেদারল্যান্ডস বেশি সুবিধা পাবে বলে অনেকেই মনে করছেন। তবে টি-টোয়েন্টিতে হারের বৃত্তে থাকার পরও নিজেদের প্রস্তুতি নিয়ে উচ্ছসিত সাকিব।

ম্যাচের আগে সাকিব বলেন, ‘আমি মনে করি আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ছেলেরা সবাই সুস্থ আছে, খেলার জন্য প্রস্তুত। নিউজিল্যান্ডের চারটি ম্যাচের অভিজ্ঞতা আমাদের জন্য খুব সহায়ক হবে, কারণ হোবার্টের আবহাওয়া নিউজিল্যান্ডের মতোই।’
তিনি আরও বলেন, ‘ছেলেরা প্রস্তুত, আগামীকালের ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত। আশা করছি, আমরা ভালো পারফরমেন্স করতে পারবো।’

সাকিবের মতে, নেদারল্যান্ডসকে হালকাভাবে নেয়া উচিত নয়। কারণ কঠিন গ্রুপ থেকে সুপার টুয়েলভে এসেছে তারা।  তিনি বলেন, ‘তারা যোগ্য দল হিসেবে এখানে এসেছে। তাদেরকে সহজ প্রতিপক্ষ ভাবার কোন কারণ নেই। কে ভালো, কে খারাপ পৃথিবীর কোন দলই এভাবে ভাবে না।  সব দল নিজেদের  ভালোর জন্য সব চেষ্টাই করে।’ 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add