for Add

হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ দল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী সোমবার বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

তাসমানিয়ার রাজধানী শহরে অনুষ্ঠেয় বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচটি অবধারিতভাবে বৃষ্টি হুমকির মুখে রয়েছে। তারপরও হারের বৃত্তে থাকা বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায়।

বিশ্বকাপের আগে ব্রিজবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। হোবার্টেও বৃৃষ্টি টাইগারদের স্বাগত জানিয়েছে।

সোমবার ম্যাচের দিনও ধারাবাহিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস। স্বাভাবিকভাবেই এটি বাংলাদেশের জন্য একটি খারাপ খবর হবে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ থেকে অপেক্ষাকৃত শক্তিশালী দল নামিবিয়ার পরিবর্তে নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ হিসেবে খুশি ক্রিকেটপ্রেমীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য বাংলাদেশের। ২০০৭ সালের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ছিল টাইগারার। এরপর থেকে জয়হীন তারা। প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পাওয়ায়, আশার আলো দেখছে সবাই।

এ বছর ১৮টি ম্যাচ খেলে মাত্র ছয়টিতে জিতেছে বাংলাদেশ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২৭টি ম্যাচ খেলে ২০টিতেই হেরেছে টাইগাররা।

সর্বশেষ চার ম্যাচে হারের লজ্জা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

সম্প্রতি পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচে হেরেছে বাংলাদেশ।

প্রথম প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তাানের কাছে ৬২ রানে হেরেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add