for Add

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সালাহর দ্রুততম হ্যাটট্রিক

বদলী বেঞ্চ থেকে উঠে এসে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় এই তারকার নৈপুণ্যে বুধবার রেঞ্জার্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।

এর মাধ্যমে এবারের মৌসুমে সব মিলিয়ে প্রথম ১১টি ম্যাচে মাত্র চারটিতে জয় নিশ্চিত করেছে রেডরা। গ্লাসগোতে কালকের ম্যাচে স্কট আরফিল্ডের ১৭ মিনিটের গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। এ নিয়ে এবারের মৌসুম অষ্টমবারের মত প্রথমে গোল হজম করার তিক্ত অভিজ্ঞতা অর্জন করলো ক্লপ বাহিনী। কিন্তু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

১২ বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা রেঞ্চার্সকে হতাশ করে একের পর এক বল জালে জড়িয়েছে ফিরমিনো-সালাহরা। দ্বিতীয়ার্ধে সালাহ ঝড়ে ইউরোপীয়ান আসরে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড স্পর্শ করেছে স্বাগতিক রেঞ্জার্স। গ্লাসগো জায়ান্টরা চার ম্যাচে এখনো জয়বিহীন রয়েছে, একইসাথে হজম করেছে ১৬ গোল।

রেঞ্জার্সের ডাচ কোচ ফন ব্রনক্রস্ট বলেছেন, ‘প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ ছিল রাত-দিনের মতো। আমি এর কোন ব্যাখ্যা দিতে পারবো না। এই ক্লাবকে প্রতিনিধিত্ব করার মতো পারফরম্যান্স কেউই দেখাতে পারেনি।’

দুই অর্ধে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ৬৬ মিনিটে ডারউইন নুনেজকে দিয়ে তৃতীয় গোলটি করিয়েছেন ফিরমিনো। আর এতেই রেঞ্জার্সের বড় পরাজয়ের আভাস মিলে গিয়েছিল। রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে ক্লপ বদলী বেঞ্চে রেখেছিলেন সালাহ, থিয়াগো আলচানতারা ও দিয়োগো জোতাকে। কিন্তু শেষ ভাগে তাদের সবাইকে মাঠে নামান রেড বস।

রেঞ্জার্সের আগোছালো রক্ষণভাগের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে কোন ভুল করেননি সালাহ। মাত্র ছয় মিনিট ১২ সেকেন্ডে তিন গোল করেছেন মিশরীয় এই তারকা। এর আগে ২০১১ সালে ডায়নামো জাগ্রেবের বিপক্ষে লিঁওর ৭-১ গোলে জয়ের ম্যাচটিতে দ্রুততম সময়ে গোলের রেকর্ড গড়েছিলেন বাফেটিম্বি গোমিজ।

মাত্র মাসখানেক আগে ইউরোপা লিগের ফাইনালে খেলা রেঞ্জার্সকে ১৭ মিনিটে এগিয়ে দেন হার্ভি এলিয়ট। দুই সপ্তাহ পর আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে ড্র করতে পারলেই লিভারপুলের শেষ ১৬ নিশ্চিত হবে। দিনের আরেক ম্যাচে আয়াক্সকে ৪-২ গোলে পরাজিত করার মাধ্যমে চার ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে গ্রুপ-এ’র শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে চলে গেছে নাপোলি।

গত রোববার আর্সেনালের কাছে প্রিমিয়ার লিগে ৩-২ গোওে পরাজয়ের ম্যাচটিতে ইনজুরির কারণে লিভারপুলে কাল খেলতে পারেননি ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, জোয়েল মাটিপ ও লুইস দিয়াজ। এই পরাজয়ে ইতোমধ্যেই রেডরা টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এবারের মৌসুমে প্রায় প্রতিটি ম্যাচই ধীর গতিতে শুরু করেছে লিভারপুল। কালও তার ব্যতিক্রম ছিলনা।

কানাডিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার আরফিল্ড দুর্দান্ত ফিনিশিংয়ে রেঞ্জার্সকে এগিয়ে দিলে আবারো শুরুতে গোল হজমের লজ্জায় পড়ে লিভারপুল। ২৪ মিনিটেই অবশ্য সমতায় ফিরে গত আসরের ফাইনালিস্টরা। কোস্তাস টিসিমিকাসের কর্ণার থেকে ফিরমিনো গোল করে লিভারপুলকে সমতায় ফেরান।

বিরতির পরেই লিভারপুলের আধিপত্য বজায় ছিল। ৫৫ মিনিটে জোসেফ গোমেজের লো ক্রসে লিভারপুলকে এগিয়ে দেন ফিরমিনো। ৪০ বছর বয়সী গোলরক্ষক এ্যালান ম্যাকগ্রিগর গত সপ্তাহে এ্যানফিল্ডে লিভারপুলের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে বেশ কয়েকবার রেঞ্জার্সকে রক্ষা করেছিলেন। কিন্তু বদলী বেঞ্চ থেকে উঠে আসা সালাহকে সামলাতে পারেননি ম্যাকগ্রিগর। ৭৫ থেকে ৮১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে পুরো স্টেডিয়ামকে হতবাক করে দেন সালাহ। ৮৭ মিনিটে এলিয়টের গোলে লিভারপুলের বড় জয় নিশ্চিত হয়।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add