for Add

বোলিং-ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হার

বোলিং-ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপে ভারতের কাছে হারলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শনিবার টুর্নামেন্টের ১৫তম ও নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ নারী দল। গত এশিয়া কাপের ফাইনালে এই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

৪ ম্যাচে অংশ নিয়ে সমান ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে এখন বাংলাদেশ। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে পথে এক ধাপ এগিয়ে গেল ভারত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ব্যাট হাতে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার শেফালি ভার্মা ও অধিনায়ক স্মৃতি মন্দনা। ১২ ওভারে ৯৬ রান তুলেন তারা।

প্রথম ব্যাটার হিসেবে রান আউট হওয়ার ৩৮ বলে ৬টি চারে ৪৭ রান করেন মন্দনা। অধিনায়ক না পারলেও হাফ-সেঞ্চুরির দেখা পান ভার্মা। অর্ধশতকের পর ভাসর্মাকে ব্যক্তিগত ৫৫ রানে বোল্ড করেন বাংলাদেশের লেগ-স্পিনার রুমানা আহমেদ। ৪৪ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কা মারেন ভার্মা।

দলীয় ১১৪ রানের মধ্যে দুই ওপেনার ফিরলে ভারতের রানের গতি কমে যায়। তবে তিন নম্বরে নামা জেমাইমা রড্রিগেজের ২৪ বলে অপরাজিত ৩৫ রানে কল্যাণে লড়াই করার পুঁজিই পায় ভারত। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করে ভারত।

১৭তম ওভারের শেষ দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রুমানা। কিন্তু শেষ পর্যন্ত হ্যাটট্রিক করতে পারেননি তিনি। তারপরও ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রুমানা।

১৬০ রানের লক্ষ্যে ভাল শুরু করেছিল বাংলাদেশও। তবে রান তোলার গতি ছিলো মন্থর। ৯ ওভারে ৪৫ রান তুলেন দুই ওপেনার ফারজানা হক ও মুরশিদা খাতুন। ২৫ বলে ২১ রান করে প্রথম আউট হন মুরশিদা। দলীয় ৬৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে থামেন ফারজানা। ৪০ বলে ৩০ রান করেন তিনি।

এরপর মিডল-অর্ডার ব্যাটাররা দ্রুত ও বড় ইনিংস খেলতে না পারায় হারতে হয় বাংলাদেশকে। তিন নম্বরে নামা নিগার সুলতানা দ্রুত রান তুললেও, তার ২৯ বলে ৩৬ রান দলের হার রুখতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রান করতে পারে বাংলাদেশ। ভারতের ভার্মা-দিপ্তী ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ভার্মা।

আগামী ১০ অক্টোবর নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add