for Add

ফোর্বসের তালিকায় মেসি-রোনালদোকে পিছনে ফেললেন এমবাপ্পে

ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায় এবার বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন প্যারিস-সেইন্ট জার্মেইর ফরাসি তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে গত আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো এই তালিকার শীর্ষস্থান হারালেন হালের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২২-২৩ মৌসুমে এমবাপ্পের সম্ভাব্য আয় হবে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার। এর থেকে অবশ্য এজেন্ট ফি বাদ যাবে। তারপরও ফোর্বসের বার্ষিক র‌্যাঙ্কিংয়ে এই অর্থ শীর্ষস্থান দখল করেছে। এমবাপ্পের পিএসজি সতীর্থ মেসি ১২০ মিলিয়ন ডলার আয় করে এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন। তৃতীয়স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা রোনালদোর আয় ১০০ মিলিয়ন ডলার।

শীর্ষ পাঁচে থাকা অপর দুই খেলোয়াড় হলেন পিএসজির নেইমার (৮৭ মিলিয়ন ডলার) ও লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৫৩ মিলিয়ন ডলার)।

গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া আর্লিং হালান্ড দুর্দান্তভাবে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছেন। অভিষেকেই ৩৯ মিলিয়ন ডলার আয় করে তিনি তালিকার শীর্ষ ১০’এ জায়গা করে নিয়েছেন।

এই তালিকায় ৩০ বছর বয়সের নীচে রয়েছেন দুজন খেলোয়াড় এমবাপ্পে ও নরওয়েজিয়ান হালান্ড। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী মেসি ও রোনাল্ডো তাদের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষে পৌঁছে গেছেন। আর সে কারণেই এখন তালিকার শীর্ষস্থানগুলো ধীরে ধীরে এমবাপ্পে-হালান্ডদের দখলে চলে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে এবারের মৌসুমে শীর্ষ ১০ খেলোয়াড় সব মিলিয়ে রেকর্ড ৬৫২ মিলিয়ন ডলার আয় করবেন। যা গত বছরের ৫৮৫ মিলিয়ন ডলারের তুলনায় ১১ শতাংশ বেশি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add