for Add

এশিয়া কাপ খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ নারী দল

আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে আজ সিলেটে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।

প্রায় চার বছর পর আবারও মাঠে ফিরেছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২০১৮ সালে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ২০২০ সালে অনুষ্ঠিত হবার কথা থাকলেও কোভিড-১৯এর কারণে আয়োজন করা সম্ভব হয়নি।

এশিয়ার ৭টি দেশকে নিয়ে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টটি।

আজ সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল। এরপর দুপুর ১২টার পর সিলেটে পৌঁছায় সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয় নারী ক্রিকেটাররা।

টুর্নামেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, একই দিনে সিলেটে পা রাখবে শ্রীলংকা, থাইল্যান্ড ও পাকিস্তান।

পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি জানান, এশিয়া কাপ আয়োজনের জন্য সংস্কার কাজসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

তিনি জানান, ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত মাঠগুলো। এই টুর্নামেন্টের ম্যাচ দেখতে টিকিটের প্রয়োজন নেই। দীর্ঘ দিন পর স্টেডিয়ামে বসে সকলে খেলা দেখার সুযোগ পাবেন।

ক্রিকেট স্টেডিয়ামের মাঠ ছাড়াও প্রথমবারের মতো আউটার স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৪টি ম্যাচের মধ্যে নয়টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ। বাকি ১৫টি ম্যাচ মূল ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।

আগামীকাল সকাল ১১টায় গ্রাউন্ড-২ এ অনুশীলন করবে বাংলাদেশ দল। ১ অক্টোবর টুর্নামেন্ট উদ্বোধনের দিন থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add