for Add

কম্বোডিয়াকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ

সাফ নারী ফুটবল দলের সফলতার রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর এলো বাংলাদেশের ফুটবলে। আজ স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে জাতীয় ফুটবল দল। ফিফা টায়ার ওয়ান আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাকিব হোসেন জয়সূচক গোল করেন।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে জামাল ভুঁইয়াদের এই জয় দেশবাসীকে নতুন করে উজ্জীবিত করেছে।

সাফ চ্যাম্পিয়ন হয়ে গতকালই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। নেপালের দশরথ রঙ্গশালায় স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে জয়ী হয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশীয় ফুটবলের শিরোপা নিয়ে ঘরে ফিরে সাবিনা-কৃষ্ণারা। তাদের এমন সফলতার প্রতিদানও দিয়েছে দেশবাসী। বিমান বন্দর থেকে ছাদ খোলা বাসে করে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পৌঁছানো পর্যন্ত বীরোচিত সংবর্ধনায় সোনালী কন্যাদের সিক্ত করেছে দেশবাসী।

আজ কম্বোডিয়ায় অনুষ্ঠিত ফিফা টায়ার ওয়ান আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাকিব হোসেনের একমাত্র গোলে জয়লাভ করে জাতীয় ফুটবল দল। ম্যাচের ২৩ মিনিটে গোল করে বেঙ্গল টাইগারদের এগিয়ে দেন রাকিব। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

দীর্ঘ ৭টি আন্তর্জাতিক ম্যাচের পর জয়ের দেখা পেল বাংলাদেশ জাতীয় দল। এর আগে গত বছর নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। এরপর বিগত ১০ মাসের মধ্যে আর কোন আন্তর্জাতিক ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

কম্বোডিয়ার পর ফিফা উইন্ডোর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রাঙ্গশালায় আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই ম্যাচকে সামনে রেখে দীর্ঘ ২ মাস ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছে নেপালের জাতীয় পুরুষ ফুটবল দল। অবশ্য ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ম্যাচের পর আরো কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিবে নেপাল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add