for Add

আবারো স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

সাবিনার হ্যাটট্রিকের উপর ভর করে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আবারো স্বপ্নের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার প্রথম সেমিফাইনালে তারা ৮-০ গোলে ভুটানকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৪-০ গোলে এগিয়ে ছিল। সবশেষ বাংলাদেশ ২০১৬ সালে সাফ ফুটবলের ফাইনালে উঠেছিল।

ভুটানের বিপক্ষে বাংলাদেশ এ দিন রীতিমতো গোল উৎসবে মেতে উঠে। প্রথমার্ধে এক হালি ও দ্বিতীয়ার্ধে আরো এক হালি গোল মোট ৮ গোলের জয় নিয়ে তবেই মাঠ ছেড়েছেন স্বপ্ন, সাবিনা, কৃষ্ণা, রিতু, মাসুরা ও তহুরারা।

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ এতোটা গোলের বন্যায় ভাসাবে তা ভুটান কল্পনাও করতে পারেনি। মাঠে বল গড়ানোর প্রথম আক্রমণেই ২ মিনিটে গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। মনিকার ক্রস থেকে স্বপ্না ডি বক্সে বল পেলে ভুটানের গোলরক্ষক সঙ্গিতাকে বোকা বানিয়ে বল জালে (১-০) জড়িয়ে দেন।

ভুটান অবশ্য এক গোলে পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু ১৮ মিনিটে মারিয়া মান্ডার পাসে সাবিনা খাতুন বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে আড়াআড়ি শটে (২-০) গোল করেন।

পর পর দু গোল খেয়ে ভুটানের রক্ষণভাগ দুমড়েমুচড়ে পড়ে। তারই ধারাবাহিকতায় ৩০ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে কৃষ্ণার দর্শনীয় হেড থেকে (৩-০) লাল-সবুজের দল সহজ জয়ের পথে হাঁটা শুরু করে।

এক পর্যায় আক্রমণ ঠেকাতে গিয়ে ভুটানের গোলরক্ষক সঙ্গিতার হাত ফস্কে বল বেরিয়ে গেলে ডি বক্সে সেই বল নিয়ন্ত্রণ করে ৩৫ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে (৪-০) এক হালি গোল পূর্ণ করে বাংলাদেশ।

ভুটান অবশ্য প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশ গুছিয়ে খেলার চেষ্টা করে। একই সঙ্গে তাদের বেশকিছু জোরালো আক্রমণ লক্ষ্য করা যায়। তারপরও এই অর্ধে আরো চারটি গোল হজম করতে হয়েছে।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও ভুটানকে চাপে রেখে গোলের ধারা অব্যাহত রাখে। ৫৩ মিনিটে কৃষ্ণার ক্রস থেকে সাবিনা বল পেয়ে ঠান্ডা মাথায় জালে জড়ালে (৫-০) বাংলাদেশ বড় জয়ের পথে এগুনো শুরু করে।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও ভুটানকে চাপে রেখে গোলের ধারা অব্যাহত রাখে। ৫৩ মিনিটে কৃষ্ণার ক্রস থেকে বল পেয়ে সাবিনা জালে জড়ালে (৫-০) বাংলাদেশ বড় জয়ের পথে এগুনো শুরু করে।

পঞ্চম গোল হওয়ার ঠিক ৩ মিনিট পর সাবিনার ফ্রি কিক ঠেকাতে গিয়ে ভুটানের গোলরক্ষকের হাত থেকে বল ফস্কে গেলে মাসুরা টোকা দিয়ে গোল (৬-০) করেন।

ছয় গোলে পিছিয়ে পড়েও ভুটান চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে বাংলাদেশের রক্ষণভাগে। যদিও তাদের বেশিরভাগ আক্রমণ গোলরক্ষক রূপনা চাকমা একাই রুখে দেন।

এরপর  মিনিটে বদলী খেলোয়াড় তহুরা খাতুনের গোলে (৭-০) আরো এগিয়ে যায় বাংলাদেশ।

এদিকে ইনজুরি টাইমে (৯০+২) সাবিনা মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় বল পেয়ে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। ফলে বাংলাদেশ ৮-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য আজ সন্ধ্যা পৌনে ৬টায় ভারত ও নেপাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। এ ম্যাচের বিজয়ী দলের সঙ্গে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে ফাইনাল খেলবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add