for Add

বিশ্বকাপে ভারতীয় দলে ফিরলেন বুমরাহ-প্যাটেল

 দুই পেসার জসপ্রিত বুমরাহ ও হর্ষল প্যাটেলকে ফিরিয়ে এনে  অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরির কারনে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ ও প্যাটেল।

১৫ সদস্যের দলে সুযোগ হয়নি পেসার মোহাম্মদ সামির। এশিয়া কাপে পেসারদের ব্যর্থতায় সামিকে দলে নেয়ার গুঞ্জন উঠেছিলো। তবে রিজার্ভ স্কোয়াডে আছেন সামি। সেখানে আরও আছেন শ্রেয়াস আইয়ার, দীপক চাহার।

এশিয়া কাপে ডেথ ওভারে দারুন বোলিং করেছেন বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। তাই বিশ্বকাপের দলে জায়গা ধরে রেখেছেন তিনি। পেস অ্যাটাকে আরও আছেন ভুবেনশ্বর কুমার। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ভারতের শেষ ম্যাচে ৪ রানে ৫ উইকেট নেন তিনি। আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন ভুবেনশ^র।

এশিয়া কাপে পড়া হাটুঁর ইনজুরির কারনে বিশ^কাপ থেকে ছিটকে যান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদেজার পরিবর্তে দলে রাখা নেয়া হয়েছে আরেক বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। এছাড়া বিশ^কাপে দলে রাখা হয়েছে অফ-স্পিনিং অলরাউন্ডার দীপক হুদাকেও।

দলে দুই উইকেটরক্ষক ঋসভ পান্থ ও দিনেশ কার্তিককে নিয়ে অস্ট্রেলিয়া যাবে ভারত।।
জেনুইন স্পিনার হিসেবে দলে আছেন যুজবেন্দ্রা চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাথে স্পিন থাকছেন প্যাটেল এবং হুদা।

বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ রয়েছে ভারত। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চির প্রতিন্দ্বন্দি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ২০০৭ সালের চ্যাম্পিয়ন ভারত।

বিশ^কাপের মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। ১৭ অক্টোবর বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ^কাপের প্রস্তুতি সাড়বে টিম ইন্ডিয়া।

গত বিশ^কাপে বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিলো ভারত। সুপার টুয়েলভ থেকে মিশন শেষ করেছিলো টিম ইন্ডিয়া। এবার রোহিত শর্মার অধীনে খেলবে ভারত। এই প্রথম বিশ^কাপের কোন টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দীপক হুদা, ঋশভ পান্থ (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।
স্ট্যান্ডবাই : মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add