for Add

আফগানিস্তানকে বিদায় করে ফাইনালে পাকিস্তান

হাতে শেষ উইকেট নিয়ে ইনিংসের শেষ ওভারে জিততে ১১ রান দরকার পাকিস্তানের। এমন অবস্থায় শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে পাকিস্তানকে অবিস্মরণীয় জয়ে এশিয়া কাপের  ফাইনালে তুললেন দশ নম্বরে ব্যাট হাতে নামা নাসিম শাহ।

নাসিমের এই দুই ছক্কায় আজ এশিয়া কাপে সুপার ফোরের উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তান ১ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে আফগানিস্তান ও ভারতকে বিদায় করে শ্রীলংকাকে নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে সাবধানী শুরু আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাইর। প্রথম ১০ বলে ৮ রান আসে। তবে দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাসনাইনের ১১ ও ১২তম বলে দু’টি ছক্কা মারেন গুরবাজ।

এরপর পরের দুই ওভারে জাজাইর ব্যাট থেকে আসে ৩টি চার। তবে চতুর্থ ওভারের পঞ্চম বলে গুরবাজকে শিকার করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পেসার হারিস রউফ। ১১ বলে ২টি ছক্কায় ১৭ রান করেন গুরবাজ। দলীয় ৩৬ রানে আফগানদের উদ্বোধনী জুটি ভাঙ্গে।

সতীর্থ গুরবাজকে হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি জাজাইও। হাসানাইনের বলে ব্যক্তিগত ২১ রানে আউট হন তিনি। ১৭ বলে ৪টি চার মারেন তিনি।

৪৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর আফগানিস্তানের রানে গতি কমে যায়। তৃতীয় উইকেটে ৩৯ বলে ৩৫ রান তুলেন করিম জানাত ও ইব্রাহিম জাদরান। তৃতীয় ব্যাটার হিসেবে জানাতকে ব্যক্তিগত ১৫ রানে থামান পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজ।

জানাতের আউটের পর ১৩ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারায় আফগানিস্তান। ১৭তম ওভারে দলীয় ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। ফলে বড় স্কোরের পথ সেখানেই শেষ হয়ে যায় তাদের। এসময় নাজিবুল্লাহ জাদরান ১০, অধিনায়ক মোহাম্মদ নবি শূন্য ও ইব্রাহিম ৩৫ রান করে আউট হন।

সপ্তম উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ২৫ রান তুলে আফগানিস্তানকে সম্মানজনক স্কোর এনে দেন আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ওমারজাই ১০ বলে ১০ ও রশিদ ১৫ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৮ রান করেন। পাকিস্তানের রউফ ২৬ রানে ২ উইকেট নেন।
জবাবে ১৩০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় পাকিস্তান।

আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির বলে লেগ বিফোর আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১ বলে খেলে শূণ্য হাতে প্যাভিলিয়নে ফিরেন আজই টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান হারানো বাবর।

চতুর্থ ওভারে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তিন নম্বরে নামা ফখর জামান। এতে ১৮ রানে ২ উইকেট হারে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এ অবস্থা থেকে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন ইনফর্ম মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদ। তৃতীয় উইকেটে ৩৩ বলে ২৭ রান তুলেন তারা।

২৬ বলে ১টি করে চার-ছক্কায় ২০ রান করা রিজওয়ানকে বিদায় করে আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন রশিদ।

দলীয় ৪৫ রানে রিজওয়ানের বিদায়ের পর পাকিস্তানের জয়ের পথ সুগম করেন ইফতেখার ও শাদাব খান। দ্রুত রান তুলেন শাদাব। এতে চতুর্থ উইকেটে ৪১ বলে ৪২ রান যোগ করেন তারা।

১৬ ও ১৭তম ওভারে ১০ রানের ব্যবধানে ইফতেখার ও শাদাবকে শিকার করে দারুনভাবে আফগানিস্তানকে খেলায় ফেরান ফরিদ আহমেদ ও রশিদ। ইফতেখার ৩৩ বলে ৩০ রান করে ফরিদের এবং ২৬ বলে ৩৬ রান তুলে রশিদের বলে আউট হন শাদাব।

১৮তম ওভারে নাওয়াজ ও খুশদিল শাহকে শিকার করে ম্যাচের লাগাম আফগানিস্তানের পক্ষে টেনে ধরেন রশিদ। শেষ ২ ওভারে হাতে ৩ উইকেট নিয়ে ২১ রান দরকার পড়ে পাকিস্তানের। ১৯তম ওভারের দ্বিতীয় বলে রউফকে বিদায় দেন ফরিদ। ঐ ওভারের চতুর্থ বলে ছক্কা মারার পরের ডেলিভারিতে আউট হন আসিফ। এতে নবম উইকেট হারায় পাকিস্তান। ৮ বলে ১৬ রান করেন তিনি।

১ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে জিততে ১১ রান প্রয়োজন পড়ে পাকিস্তানের। ফারুকির করা শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন দশ নম্বরে নামা নাসিম শাহ। ৪ বলে ২টি ছক্কায় অপরাজিত ১৪ রান করেন নাসিম। এই ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে রানের খাতা  খোলেন পেস বোলার নাসিম। বল হাতে আফগানিস্তানের ফারুকি-রশিদ ৩১ রানে ৩টি করে উইকেট নেন।

আগামীকাল ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। আর ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে লড়বে পাকিস্তান-শ্রীলংকা। ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add