for Add

সাবিনার জোড়া গোলে মালদ্বীপের বিপক্ষে সহজ জয়

ছেলেদের পর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। বুধবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সাবিনা-মারিয়ারা ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপের মেয়েদের। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।

জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্য গোলটি মাসুরা পারভীনের। ‌’এ’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত।

বিকেলে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ছেলেরা মালদ্বীপের জালে দিয়েছে ৫ গোল। সন্ধ্যায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সাবিনারাও মালদ্বীপের বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

শুরু থেকে আক্রমন, গোলের সুযোগ। তবে স্কোর লাইনে গোল বসাতে বাংলাদেশের মেয়েদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন সাবিনা খাতুন। দুই মিনিট পর আবার গোল। এবার গোলদাতা মাসুরা পারভীন। অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে।

প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হয়েছিল ছেলেদের মতো মেয়েরা বড় ব্যবধানের জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে কোন গোলই বের করতে পারেনি।

সানজিদার পরিবর্তে শামসুন্নাহার জুনয়িরকে এবং স্বপ্নার জায়গায় তহুরা খাতুনকে মাঠে নামিয়ে আক্রমন বাড়ানোর কৌশল নিয়েছিলেন কোচ। তাতে আক্রমন বেড়েছে, গোলের সুযোগ এসেছে। কিন্তু গোল আসেনি।
সাবিনা খাতুন হ্যাটট্রিক করার আপ্রাণ চেষ্টা করেও পারেননি। একবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকের উল্লাস প্রকাশ করেছিলেন সাবিনা। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলবঞ্চিত হন বাংলাদেশ অধিনায়ক।

সাফ চ্যাম্পিয়নশিপে এর আগের সাক্ষাতে মালদ্বীপের জালে অর্ধডজন গোল দিয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে শিলিগুঁড়িতে অনুষ্ঠিত ওই সাফের সেমিফাইনালের পর এই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দেশ। জয়ের ব্যবধান বাড়েনি, উল্টো কমেছে।

মালদ্বীপের বিপক্ষে জয়ের ফলে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারত পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add