for Add

ভারতকে হারিয়ে ফাইনালের পথে শ্রীলংকা

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো লংকানরা। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় শ্রীলংকা। ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা। আর প্রথম ম্যাচে পাকিস্তানের পর এবার শ্রীলংকার কাছে হেরে ফাইনাল উঠার সুযোগ একরকম শেষ হয়ে গেল ভারতের। তারপরও অনেক ‘যদি’ উপর নির্ভর করবে ভারতের ফাইনাল খেলা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ব্যাট হাতে নেমে তিন ওভারের মধ্যে ডাবল ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারে ওপেনার লোকশ রাহুল ৬ ও তৃতীয় ওভারে বিরাট কোহলি শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন। রাহুলকে লেগ বিফোর ফাঁদে ফেলেন স্পিনার মহেশ থিকশানা ও কোহলিকে বোল্ড করেন দিলশান মধুশাঙ্কা।

১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ভড়কে যাননি আরেক ওপেনার অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলংকার বোলারদের পাল্টা আক্রমন করেন রোহিত। তার মারমুখী মেজাজে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৪ রান পায় ভারত। রোহিতকে সঙ্গ দিয়েছেন চার নম্বরে নামা সূর্যকুমার যাদব।

মারমুখী মেজাজ অব্যাহত রেখে ৩২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। এতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরিতে কোহলিকে স্পর্শ করেন তিনি। কোহলিরও ৩২টি অর্ধশতক রয়েছে।

১৩তম ওভারে ৫টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৭২ রান  রোহিতকে থামান চামিকা করুনারতেœ। । তৃতীয় উইকেটে সূর্যর সাথে ৫৮ বলে ৯৭ রান যোগ করেন রোহিত।
দলীয় ১১০ রানে রোহিতের আউটের পর শ্রীলংকার বোলারদের উপর খুব বেশি চড়াও হতে পারেনি ভারতের পরের দিকের ব্যাটাররা। শেষ ৪৬ বলে ৬০ রান পায় ভারত। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় টিম ইন্ডিয়া। সূর্য় ২৯ বলে ৩৪, হার্ডিক পান্ডিয়া-ঋসভ পান্থ ১৩ বল করে খেলে ১৭ রান করে করেন। শেষদিকে রবীচন্দ্রন অশি^ন ৭ বলে অপরাজিত ১৫ রান তুলেন। শ্রীলংকার মুধশাঙ্কা ২৪ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১৭৪ রানের জবাবে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। পাওয়ার-প্লেতে ৫৭ রান তুলেন লংক্না দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ১০ম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন নিশাঙ্কা। এজন্য ৩৩ বল খেলেন তিনি।

১১ ওভার শেষে শ্রীলংকার রান ছিলো বিনা উইকেটে ৯৭। ১২তম ওভারে ভারতকে  ডাবল ব্রেক-থ্রু এনে দেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল। প্রথম বলে নিশাঙ্কাকে ৫২ রানে ও চতুর্থ বলে চারিথা আসালঙ্কাকে শূন্য হাতে বিদায় দেন চাহাল। ৩৭ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন নিশাঙ্কা।

৯৭ রানে ২ উইকেট তুলে নিয়ে শ্রীলংকাকে চেপে ধরে ভারত। সেই চাপ আরও বাড়ান চাহাল ও অশি^ন। দলীয় ১১০ রানে কুশলকে শিকার করেন চাহাল। আর দানুস্কা গুনাথিলাকাকে ১ রানে ফেরান অশি^ন। ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৭ বলে ৫৭ রান করেন কুশল।

কুশল ও গুনাথিলাকা ফেরার সময় জিততে ৩৫ বলে ৬৪ রান দরকার ছিলো শ্রীলংকার। এরপর ২৩ বলে ৪৩ রানের জুটি গড়ে জয়ের সমীকরন শেষ ২ ওভারে ২১ রানে নামিয়ে আনেন ভানুকা রাজাপাকসে ও অধিনায়ক দাসুন শানাকা। ভুবেনশ^রের করা ১৯তম ওভার থেকে ১৪ রান তুলে নেয় লংকানরা। এতে শেষ ওভারে জিততে ৭ রান দরকার পড়ে শ্রীলংকার।

আর্শদীপ সিংয়ের করা শেষ ওভারের প্রথম চার বলে এক করে চার নেন শানাকা ও রাজাপাকসে। আর পঞ্চম বলে বাই থেকে ২ রান নিয়ে ম্যাচ জয়ের আনন্দে ভাসে  শ্রীলংকা।

শানাকা ১৮ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন। আর ২টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ২৫ রান করেন রাজাপাকসে। ভারতের চাহাল ৩৪ রানে ৩ উইকেট নেন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add