for Add

টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন  বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন ৩৫ বছর বয়সী মুশফিক। 
নিজের ভেরিফাইড পেইজে এক স্ট্যাটাসে মুশফিক লিখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমাকে প্রেরণা যুগিয়েছে। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।’

মুশফিক আরও লিখেন, ‘তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি  দেশের জন্য আরো কিছু  বয়ে নিয়ে আসতে পারব। টি-টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল)  অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো।’

আলহামদুল্লিাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

২০০৬ সালের ২৮ নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় মুশফিকের। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১শ ম্যাচ খেলেছেন তিনি। ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ৪৮ গড়ে ১৫০০ রান করেছেন মুশফিক। স্ট্রাইক রেট ১১৫ দশমিক ০৩। 

মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস অপরাজিত ৭২ রান। দু’বার খেলেছেন অপরাজিত ৭২ রানের ইনিংস। ২০১৮ সালের মার্চে নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে ৩৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭২ রান করেন মুশফিক। তার ব্যাটিং নৈপুন্যে ঐ ম্যাচে ৫ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। এছাড়াও ঐ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ৫৫ বলে ৮টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৭২ রান করেছিলেন মুশি। তবে ঐ ম্যাচে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। 

উইকেটের পেছনে ৮২ ইনিংসে মুশফিকের  ডিসমিসাল ৬২ডঁ। এরমধ্যে ৩২টি ক্যাচ ও ৩০টি স্টাম্পিং।

এছাড়াও ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন মুশফিক। তার নেতৃত্বে ২৩ ম্যাচে ৮টি জয়, ১৪টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।  

অভিষেকের পর ২০১৮ সালেই সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। ১৬ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৭ রান করেন তিনি। গত কয়েক বছর ধরে এই ফরম্যাটে ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না মুশফিক। চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে দুই ম্যাচে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে যথাক্রমে ১ ও ৪ রান করেন তিনি। 

অধিনায়ক হিসেবে ২৩ ম্যাচের ১৯ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৪১৮ রান করেন মুশফিক। আর শুধুমাত্র ব্যাটার হিসেবে ৭৯ ম্যাচের ৭৪ ইনিংসে ৫টি হাফ-সেঞ্চুরিতে ১০৮২ রান করেন তিনি। 

দেশের হয়ে এখন পর্যন্ত ৮২ টেস্টে ৫২৩৫ রান ও ২৩৬ ওয়ানডেতে ৬৭৭৪ রান করেছেন মুশফিক। 

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add