for Add

ভারতের বিপক্ষে মধুর প্রতিশোধ পাকিস্তানের

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে হারের মধুর প্রতিশোধ সুপার ফোরে নিলো পাকিস্তান। সুপার ফোরের দ্বিতীয় ও নিজেদের প্রথম  ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে ভারতকে। গ্রুপ পর্বে ৫ উইকেটে জিতেছিলো ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় পাকিস্তান। পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এবং ভারত চারটি পরিবর্তন এনে একাদশ সাজায়।

ব্যাট হাতে নেমেই প্রথম ওভারে ঝড় তোলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের পেসার নাসিম শাহর করা প্রথম ওভারেই ১টি করে চার-ছক্কা হাকিয়ে দলকে ১১ রান এনে দেন রোহিত। মোহাম্মদ হাসনাইনের করা দ্বিতীয় ওভার থেকে আসে ৯ রান। ওভারে ১টি চার মারেন রোহিত।

প্রথম দুই ওভারে রোহিতের চার-ছক্কা, অন্যপ্রান্তে দাঁড়িয়ে উপভোগ করেছেন আরেক ওপেনার লোকেশ। তৃতীয় ওভারে জ¦লে উঠে রাহুলের ব্যাট। নাসিমের করা  ওভারের প্রথম ও শেষ বলে দু’টি ছক্কা মারেন রাহুল। ঐ ওভার থেকে ১৪ রান পায় ভারত। এতে  ৩ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৩৪ রান।

চতুর্থ ওভারে নতুন বোলার হারিস রউফের প্রথম দুই ডেলিভারিতে একটি করে চার-ছক্কা মারেন রোহিত।  ওভার থেকে ১২ রান পায় ভারত। পঞ্চম ওভারে স্পিনার মোহাম্মদ নাওয়াজের দ্বিতীয় বলে ১টি চার মারেন রাহুল। ২৬ বলে দলীয় ৫০ রান স্পর্শ করে ভারত।  
তবে পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে রউফের শিকার হন  ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করা রোহিত। অধিনায়ককে হারিয়ে পাওয়ার-প্লেতে  ভারতের সংগ্রহ দাঁড়ায়  ১ উইকেটে ৬২ রান ।

সপ্তম ওভারের প্রথম বলে বিদায় নেন রাহুলও। ১টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ২৮ রান করেন  তিনি।

৬২ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন বিরাট কোহলি। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে ২১ বলে ২৯ ও চতুর্থ উইকেটে ঋসভ পান্থকে নিয়ে ২৫ বলে ৩৫ রান তুলেন কোহলি। দুই জুুটিতে কোহলির অবদান ছিলো ৩৪ রান। সূর্য ১৩ ও পান্থ ১৪ রান করে আউট হন।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর নায়ক হার্ডিক পান্ডিয়া আজ রানের খাতা খোলার আগেই হাসনাইনের শিকার হন। ১৫তম ওভারে দলীয় ১৩১ রানে আউট হন হার্ডিক।
তারপরও অন্যপ্রান্তে ব্যাট হাতে রান তোলায় হাল ছাড়েননি কোহলি। ১৮তম ওভারের শেষ বলে হাসানাইনের ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এই ইনিংসের সুবাদে  টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক এখন কোহলি। তার অধিনায়ক রোহিতকে পেছনে ফেলেন কোহলি। ৩১টি হাফ-সেঞ্চুরি আছে রোহিতের।

৩৬ বল হাফ-সেঞ্চুরি পাওয়া ইনিংসে  ৪টি চার ও ১টি ছক্কা মারেন কোহলি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন ৪৪ বল খেলে ৬০ রান করা  এই ডান-হাতি ব্যাটার। হাফ-সেঞ্চুরির পর কোন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেননি তিনি। ইনিংসের শেষ দুই বলে দু’টি চারে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৮১ রান এনে দেন রবি বিষ্ণোই। ২ বলে অপরাজিত ৮ রান করেন তিনি। পাকিস্তানের শাদাব খান ৩১ রানে ২ উইকেট নেন।

১৮২ রানের জবাবে শুরুতে সাবধানী ছিলো পাকিস্তান। প্রথম ৩ ওভারে ১৯ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। চতুর্থ ওভারে স্পিনার বিষ্ণোর বলে আউট হন ১৪ রান করা বাবর।

বাবর ফিরলে দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪১ রান তুলেন রিজওয়ান ও ফখর জামান। ১৮ বলে ১৫ রান করে মিস্পনার যুজবেন্দ্রা চাহালের  শিকার হন হন জামান।

দলীয় ৬৩ রানে জামানের বিদায়ে ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে উইকেটে আসেন নাওয়াজ। ইনিংস শুরু করেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন নাওয়াজ। ৬টি চার ও ২টি ছক্কায় পাকিস্তানের রান তোলার গতি বাড়িয়ে দেন তিনি। অপরপ্রান্তে ৩৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রিজওয়ান।

১৬তম ওভারে রিজওয়ান-নাওয়াজ জুটি ভেঙ্গে ভারতকে খেলায় ফেরার পথ দেখান পেসার ভুবেনশ^র। ২০ বলে ৪২ রান করা নাওয়াজকে শিকার করেন ভুবেনশ^র।
পরের ওভারে রিজওয়ানকে আউট করে দারুনভাবে ভারতকে ম্যাচে ফেরান হার্ডিক। ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে ৭১ রান করেন রিজওয়ান।

রিজওয়ান যখন ফিরেন তখন জিততে পাকিস্তানের দরকার ছিলো ১৯ বলে ৩৪ রান। ১৮তম ওভারে ৮ রান দেন বিষ্ণো। ঐ ওভারে পাকিস্তানের আসিফ আলির সহজ ক্যাচ ফেলেন আর্শদীপ। এতে শেষ ২ ওভারে ২৬ রান দরকার পড়ে পাকিস্তানের।
ভুবেনশ^রের করা ১৯তম ওভারে ১৯ রান নেন আসিফ ও খুশদিল। আসিফ ১টি করে চার-ছক্কা মারেন। খুশদিলের ব্যাটে ছিলো ১টি চার।

শেষ ওভারে জিততে ৭ রান দরকার পড়ে পাকিস্তানের। আর্শদীপের দ্বিতীয় বলে চার মারেন আসিফ। চতুর্থ বলে আউট হন আসিফ। শেষ ২ বলে ২ রান দরকার পড়ে। পঞ্চম বলে ২ রান নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন ইফতেখার।

আসিফ ৮ বলে ১৪ রান করেন। ১১ বলে অপরাজিত ১৪ রান করেন খুশদিল।
আগামী ৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলংকা ও ৭ সেপ্টেম্বর পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি হবে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add