for Add

সাকিবের অন্যরকম সেঞ্চুরি

বিশ্বের ১৫তম ও বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার নজির গড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

চলমান এশিয়া কাপে ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টস করতে নেমেই টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

সাকিবের আগে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের হয়ে অন্তত ১শ ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড মাহমুদুল্লাহর দখলে।

২০০৭ সালে অভিষেকের পর এখন অবধি ১১৯টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। আর ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামা মুশফিক, গত মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলেছিলেন।

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। ২০১৬ সালের বিশ্বকাপে ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলেছিলেন তিনি।

এখন পর্যন্ত ৯৯টি টি-টোয়েন্টির ৯৮ ইনিংসে ১০টি হাফ-সেঞ্চুরিতে ২০১০ রান করেছেন অলরাউন্ডার সাকিব। তার ব্যাটিং গড়- ২৩ দশমিক ১০ গড় এবং স্ট্রাইক রেট ১২০ দশমিক ৮৬। সাকিবের ৮৪ রানের ইনিংসটি সর্বোচ্চ। ২০১২ সালের বিশ্বকাপে পাল্লেকেলে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

এই ফরম্যাটে বল হাতেও প্রতিপক্ষের বড় মাথা ব্যথার কারন সাকিব। সেটি পরিসংখ্যানই বলে দিচ্ছে। বিশ্বক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক সাকিব। ১২১টি উইকেট শিকার করেছেন তিনি। ইনিংসে পাঁচবার চার ও একবার পাঁচ উইকেট নেন সাকিব।

২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভার বল করে ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এই ফরম্যাটে এটিই তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। আজকের আগে টি-টোয়েন্টিতে ২১বার অধিনায়কত্বও করেছেন সাকিব। সেখানে জয় ৭টি ও হার ১৪টি।

টি-টোয়েন্টিতে ১শ ম্যাচ খেলা ক্রিকেটাররা

খেলোয়াড় ম্যাচ

রোহিত শর্মা (ভারত) ১৩৩

শোয়েব মালিক (পাকিস্তান) ১২৪

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ১২১

মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ১২০*

মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ১১৯

ইয়োইন মরগান (ইংল্যান্ড) ১১৫

পল স্ট্রার্লিং (আয়ারল্যান্ড) ১১৪

কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড) ১১০

জর্জ ডকরেল (আয়ারল্যান্ড) ১০৫

ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) ১০৪

রস টেইলর (নিউজিল্যান্ড) ১০২

মুশফিকুর রহিম (বাংলাদেশ) ১০১*

কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ১০১

বিরাট কোহলি (ভারত) ১০০

সাকিব আল হাসান (বাংলাদেশ) ১০০*

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add