for Add

বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবছে শ্রীলংকা

আফগানিস্তানের কাছে কোন প্রকার পাত্তা না পাওয়া এশিয়া কাপের ১৫তম আসর শুরু করা শ্রীলংকার পরের ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। টাইগারদের কাছে হারলে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লংকানদের। তবে পরের ম্যাচে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষই মনে করছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা।

দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে শানাকা জানান, আফগানিন্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ। এশিয়া কাপের ১৫তম আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় শ্রীলংকা। পুরো ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্যও দেখাতে পারেনি লংকানরা।

প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে অলআউট হয় শ্রীলংকা। লংকানদের দেয়া ১০৬ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৬১ লাগে আফগানিস্তানের। বোলারদের দারুণ নৈপুন্যের পর আফগান ব্যাটাররা মারমুখী মেজাজে দ্রুতই ম্যাচ শেষ করেন।

আফগানিস্তানের কাছে হারের জন্য দলের ব্যাটারদের দুষেছেন শানাকা। তার মতে, ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেনি।

গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ নিয়ে লংকার অধিনায়ক শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেভাবে আর কোন বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’

বাংলাদেশের বিপক্ষে পূর্বে খেলার অভিজ্ঞতাও পরের ম্যাচে কাজে লাগবে বলে জানান শানাকা। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি, তারা কি পরিকল্পনা করছে। পরের ম্যাচের জন্য তাদের পরিকল্পনা জানা থাকায়, কাজটা অনেক সহজ হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের খেলোয়াড়দের ভালো করে চিনি। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে আমাদের।’

আগামী ১ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শ্রীলংকা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add