for Add

উয়েফা বর্ষসেরা বেনজেমার

উয়েফা বর্ষসেরা মাদ্রিদের ফরাসী তারকা করিম বেনজেমা। ইস্তাম্বুলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারী বিভাগে বর্ষসেরার খেতাব লাভ করেছেন বার্সেলোনা তারকা অ্যালেক্সিয়া পুটেলাস।

ফরাসী স্ট্রাইকার বেনজেমার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ লিভারপুলকে হারিয়ে ঘরে তুলেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। টুর্নামেন্টে তিনি গোল করেছেন ১৫টি। অপরদিকে নারী চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল আদায়ের মাধ্যমে বার্সেলোনাকে ফাইনালে পৌঁছে দেন পুটেলাস। ফাইনালে অবশ্য লিয়ঁ’র কাছে পরাজিত হয়েছে কাতালান নারীরা।

সতীর্থ গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন রিয়ালের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। এই দুজনের সাথে তৃতীয় খেলোয়াড় হিসেবে তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা এবং চেলসির হয়ে গত বছরের শিরোপা জয়ী মিডফিল্ডার জর্জিনহো।

৩৪ বছর বয়সী বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে হ্যাটট্রিক করেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসির বিপক্ষে। এছাড়া সেমিফাইনালের দুই লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জালে বল পাঠিয়েছেন তিনবার। লা লিগায় ৪৬ ম্যাচে ৪৪টি গোল করেছেন বেনজেমা। যার সুবাদে স্প্যানিশ লিগের শিরোপাটিও নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

এদিকে নারী বিভাগে ২৮ বছর বয়সী পুটেলাস টানা দ্বিতীয়বারের মতো জয় করেছেন বর্ষ সেরার এই পুরস্কার। হাঁটুর গুরুতর চোটের কারণে অবশ্য ইউরো ২০২২ আসর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। স্পেনের এই নারী তারকা ইংলিশ ফরোয়ার্ড ও ইউরোপীয় চ্যাম্পিয়ন বেথ মিডকে পেছনে ফেলে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসন লাভ করেন। তার সঙ্গে শীর্ষ গোলদাতার আসন লাভ করেছেন জার্মানির তরুণ মিডফিল্ডার রেনা ওবেরডর্ফ। এছাড়া স্পেনের হয়ে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম নারী ফুটবলার হলেন পুটেলাস।

এবার উইয়েফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন কার্লো আনচেলত্তি। লিভারপুলের কোচ জার্গেন ক্লপকে হারিয়ে এই খেতাব জয় করেছেন তিনি। ভোটিংয়ে তৃতীয় হয়েছেন পেপ গার্দিওলা। এদিকে ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দলকে গত মাসে ইউরো শিরোপা এনে দিয়ে বর্ষ সেরা নারী কোচের খেতাব লাভ করেছেন ডাচ কোচ সারিনা ওয়েগম্যান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add