for Add

ওল্ড ট্রাফোর্ডে পরিচিত হলেন কাসেমিরো

লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচের আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।

চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে ৭০ মিলিয়ন ইউরোতে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন কাসেমিরো।

রিয়াল থেকে আবেগঘন বিদায়ের পর কাসেমিরো বলেছেন বিশ্বের অন্যতম বড় একটি ক্লাবে তিনি যোগ দিয়েছেন। ৩০ বছর বয়সী কাসেমিরো ওল্ড ট্র্যাফোর্ডে অন্যতম শীর্ষ বেতনের একজন খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। কিন্তু ব্রাজিলিয়ান তারকা জানিয়েছে এখানে আসার মূল লক্ষ্য শুধুমাত্র অর্থ নয়। এ সম্পর্কে তিনি বলেন, ‘এখানে যদি শুধুমাত্র অর্থের বিষয়টি জড়িত থাকতো তবে আরো চার/পাঁচ বছর আগেই আমি রিয়াল ছেড়ে আসতে পারতাম। এমনটা যারা মনে করছে তারা ভুল। তারা আমাকে একেবারেই চেনেনা। রিয়াল সবসময়ই আমাকে দারুণ সম্মান দিয়েছে।’

ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবার পর কাসেমিরো বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ও প্রিমিয়ার লিগের নতুন চ্যালেঞ্জ শুরু করাটা সত্যিই রোমাঞ্চকর। ক্যারিয়ারে আমি অনেক বড় বড় কোচের সাথে কাজ করেছি। কিন্তু এরিকের সাথে দেখা হবার পর এবং তার পরিকল্পনা জানার পর তার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। আশা করছি নতুন সতীর্থদের সাথে দারুণ কিছু সময় কাটাতে পারবো।

মাদ্রিদে দারুণ একটি যাত্রা শেষ করে আমি এখানে এসেছি। আগেও আমার মধ্যে ম্যাচ জয়ের যে ধরনের প্রতিশ্রুতি ছিল, ইউনাইটেডেও সেটা অব্যাহত থাকবে। অসাধারণ একটি ক্লাবের সমর্থকদের গর্বিত করতে চাই। ইউনাইটেডের ইতিহাস সবারই জানা। সর্মথকদের কাছে এই ক্লাবের অর্থ একেবারেই ভিন্ন। ইউনাইটেডের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের। ক্লাবের ভবিষ্যতের সাফল্যে জন্য নিজেকে মেলে ধরতে আমি পুরোপুরি প্রস্তুত।’

২০১৩ সালে সাও পাওলো থেকে রিয়ালে যোগ দেবার পর কাসেমিরো পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা ডেল রে শিরোপা জয় করেছেন। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি মূল একাদশে খেলেছেন। ফাইনালে লিভারপুলকে পরাজিত করে রিয়াল রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। নয় বছরের রিয়াল ক্যারিয়ারে কাসেমিরো ৩৩৬ ম্যাচ খেলেছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডে আসার আগে রিয়াল মাদ্রিদে কাসেমিরোর বিদায় ছিল বেশ আবেগঘন। সোমবার রিয়ালের পক্ষ থেকে তাকে বিদায় জানানো হয়।

কাসেমিরো জানিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর তিনি এজেন্টের সাথে কথা বলে রিয়ালের অধ্যায় শেষ করার আগ্রহের কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু ভবিষ্যত নিয়ে আমি আশাবাদী ছিলাম। আমি নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম, ভিন্ন একটি লিগ, ভিন্ন একটি দেশ ও ভিন্ন একটি সংষ্কৃতির সাথে পরিচিত হতে চেয়েছিলাম।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add