for Add

সাকিবের টি-টোয়েন্টি পরিকল্পনায় মুশফিক-মাহমুদুল্লাহ

বেশ কিছু দিন যাবত ফর্মে না থাকলেও অভিজ্ঞতার কারণে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এখনও দলকে অনেক কিছুই দিতে পারেন বলে মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘তারা দু’জন (মুশফিকুর ও মাহমুদুল্লাহ) আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। এ বিষয়ে তারা বেশ সচেতন এবং তারা জানেন তাদের কি দায়িত্ব এবং চ্যালেঞ্জ কি।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাত্র একটি ২০ ওভারের ম্যাচ খেলেছেন মুশফিক। কিছু সিরিজে ছুটি নিয়েছিলেন তিনি। আর কিছু সিরিজে বিশ্রাম দিয়ে দলের বাইরে রাখা হয়েছিল তাকে। দলে জায়গা হারাননি আরেক অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের পর থেকে কোন বড় ধরনের পারফরমেসন্স নেই তার। এসময়, ১৪ ম্যাচে ১০০ দশমিক ৪৮ স্ট্রাইক রেটে ২০৯ রান করেন টাইগারদের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক।

বিশ্রামের অজুহাতে গত জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ। তবে শেষ ম্যাচে দলে ফিরেছিলেন তিনি। কিন্তু ২৭ বলে মাত্র ২৭ রান করেন মাহমুদুল্লাহ। পরে ওয়ানডে সিরিজেও তেমন ভালো কিছু করতে পারেননি দলের সবচেয়ে বেশি বয়সী এই ক্রিকেটার।

ধারণা করা হয়েছিল, আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন মুশফিক ও মাহমুদুল্লাহ। কিন্তু সাকিব আল হাসানের কারণে সেটি আর হয়নি। কারণ বিশেষভাবে দু’জনকে দলে চেয়েছিলেন সাকিব। তাই ঐ দুই ক্রিকেটারকে দলে রেখেই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, তাদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে দলের।

সাকিব বলেন, ‘নিজেদের অবস্থা সম্পর্কে তারা জানে।আমার আর কিছু বলার নেই। এতোদিন খেলার পর পুরো পরিস্থিতি খুব ভালোভাবেই জানেন তারা। আমরা তাদের কাছ থেকে কি আশা করি, সেটিও জানি। তারা দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ।’

গত বছর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে উইকেট কিপিং ছাড়ার ঘোষণা দেন মুশফিক। তবে সাকিব চাচ্ছেন এবার এশিয়া কাপে উইকেটের পেছনের দায়িত্বে থাকুক মুশফিক। এর পেছনে মুশফিকের অভিজ্ঞতাই সাকিবের কাছে গুরুত্বপূর্ণ।

সাকিব বলেন, ‘মুশফিক উইকেট কিপিং করলে আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। টি-টোয়েন্টিতে সময় খুব কম। সে খুব সহজেই ফিল্ডিং সাইড পরিবর্তন করতে পারে এবং তার অভিজ্ঞতা আছে বলে আমার সাথে পরামর্শ করারও দরকার নেই। তাই আমার লাইফটাই সহজ হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমি অন্য কিছু ভাবতে পারি। ফিল্ডিং পজিশন নিয়ে সব সময় চিন্তা করতে হবে না। ১১ জন খেলোয়াড়কে মাঠে দেখা আমার পক্ষে সবসময় সম্ভব নয়। সেটা শুধু উইকেটরক্ষকই ভালো দেখতে পারেন। তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকাটা স্বাভাবিকভাবেই আমার জন্য সহজ হয়।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add