for Add

মিটে গেলো নেইমার-এমবাপ্পে বিরোধ

দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে কোন বিরোধ বা খারাপ সম্পর্ক নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালটিয়ার।

মন্টিপিলিয়ারের বিপক্ষে এমবাপ্পে প্রথম পেনাল্টি শটটি মিস করার পর নেইমার দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে গোল করেছিলেন। নেইমারের স্পট কিকের গোলের পর এমবাপ্পে কোন ধরনের উদযাপন করেননি। পেনাল্টি কেলেঙ্কারীর বিষয়টি অবশ্য সবারই চোখে পড়েছে। যদিও গালটিয়ার বিষয়টিতে তেমন একটা সমস্যা দেখছেন না। এ সম্পর্কে রোববার লিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে পিএসজি বস বলেছেন, ‘পরের দিনই আমরা দুজনের মধ্যে আর কোন সমস্যা দেখতে পাইনি। যদিও বিষয়টি বড় হতেও পারতো। পুরো সপ্তাহ জুড়েই আমরা বেশ ভাল কাজ করেছি। দলের সবাই বেশ পরিশ্রম করেছে। আমিও সবগুলো সেশন বেশ উপভোগ করেছি। এমবাপ্পে ও নেইমারের মধ্যে ঝামেলাও দ্রুত মিটে গেছে। আমরা মূলত টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’

গালটিয়ার জানিয়েছে পেনাল্টি শট নেবার ক্ষেত্রে দলের সুষ্পষ্ট নির্দেশনা ছিল। এমবাপ্পে প্রথমটি নিবেন, তারপরেরটি নিবেন নেইমার। ম্যাচে সম্ভাব্য পেনাল্টি শট নেবার তালিকায় আরো আছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এ ব্যাপারে গালটিয়ার বলেছেন আমাদের স্ট্রাইকারদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য স্কোর করাটা জরুরী।

রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ গুঞ্জন শেষ করে প্যারিসেই থেকে যাবার সিদ্ধান্ত নেবার পর মন্টিপিলিয়ারের বিপক্ষে ম্যাচটি ছিল ২৩ বছর বয়সী এমবাপ্পের এবারের মৌসুমের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। ম্যাচটিতে পিএসজি ৫-২ গোলের বড় ব্যবধানে জয়ী হয়। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পে ৩৯টি গোল করলেও নেইমার ইনজুরির কারণে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। যদিও এবারের মৌসুমে শুরুতেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে। ইতোমধ্যেই তিন ম্যাচে তিনি পাঁচ গোল করেছেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add