for Add

বাংলাদেশের বিপক্ষে সবাই খেলতে চায় : পাপন

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামকে (এফটিপি) দেশের জন্য একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ করে  ক্রিকেট বিশ্বের সকল দল টাইগারদের বিপক্ষে খেলার আগ্রহ দেখিয়েছে।

সর্বশেষ ঘোষিত এফটিপি, যা ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চলবে। এ সময়ে  বাংলাদেশ ৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলবে। তিনটি ফরম্যাট মিলিয়ে ১৫০টি ম্যাচ, এই চক্রে যেকোন দলের জন্য সর্বোচ্চ ম্যাচ।

বিসিবি বস বলেন, ‘এখন এফটিপিতে আমাদের সবচেয়ে বেশি ম্যাচ আছে। এটা অবিশ্বাস্য। আমরা ভাগ্যবান। কোচিং স্টাফদের কথা ভাবুন, শুধু ক্রিকেটারদের নয়, কেউ নিঃশ্বাস নেয়ার সময় পাবে না। আমরা যেসংখ্যক ম্যাচ   পেয়েছি, তাতে অনেক কিছুই প্রমাণিত হয়েছে। আইসিসি  বা অন্যান্য দেশগুলো  এখন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। তারা আমাদের সাথে খেলতে চায়।’

দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন টুর্নামেন্ট, প্রতিযোগিতা এবং আইসিসি ইভেন্ট থাকছে। প্রতি দুই বছর পরপর এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এফটিপির বাইরে বাংলাদেশের জন্য এসব খেলাগুলো বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিষয়টি স্বীকার করে পাপন বলেন, ‘এফটিপির বাইরেও ম্যাচ আছে। ভবিষ্যতে আরও কিছু ম্যাচ নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আইসিসি, এসিসি ইভেন্ট আছে। অবিশ্বাস্য। এটা একটি বড় চ্যালেঞ্জ। এতগুলো ম্যাচ পাওয়া, আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু এটি পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। আমি বোর্ডের সকলের সাথে আলোচনা করেছি, আমরা কিভাবে এই বিরাট চাপ মোকাবেলা করতে পারি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দু’টি টেস্টের পাশাপাশি নয়টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪টি টেস্ট ছড়াও ৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে।

৭৬টি হোম এবং ৭৪টি অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই চক্রে, ইংল্যান্ড সফর পায়নি বাংলাদেশ, যা হতাশার। তবে ২০০৩ সালের পর প্রথমবারের মতো ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। ঐ সফরে দু’টি টেস্ট খেলবে টাইগাররা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add