for Add

নারী ক্রিকেটের প্রথম এফটিপিতে ৫০ ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো নারীদের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২-২৫ চক্রে নারীদের জন্য আইসিসির প্রথম এফটিপিতে ৫০টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরমধ্যে ২৪টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশ নারী দলের। কোন টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের।

আইসিসির ২০২২-২৫ চক্রের এফটিপিতে ১০টি দল মোট ৩০১টি ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে ১০টি দলই চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। তাতে সর্বমোট ৭টি টেস্ট, ১৩৫টি ওয়ানডে এবং ১৫৯টি টি-টোয়েন্টি হবে। ৭টি টেস্ট খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারত ও দক্ষিণ আফ্রিকা।

হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে এফটিপিতে আটটি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে আতিথেয়তা দিবে বাংলাদেশ। এরপর পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলবে টাইগ্রেসরা।

বিদেশের মাটিতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর নতুন বছর জানুয়ারিতে শ্রীলংকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা।

২০২৩ সালের জুন-জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

পরবর্তীতে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ নারী ক্রিওকেট দল। সেখানেও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে টাইগ্রেসদের।

২০২৪ সালের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

একই বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের।

এফটিপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশ নারী দলেল ২০২২-২৫ চক্রের খেলা। ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে নামবে টাইগ্রেসরা।

২০১১ সালের ২৬ নভেম্বর ওয়ানডেতে অভিষেক হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৯টি ম্যাচ খেলেছে টাইগ্রেসরা। ২০১২ সালে টি-টোয়েন্টিতে পথচলা শুরুর পর ৭৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add