for Add

রিয়ালের বিরুদ্ধে আজ প্রতিশোধ নিতে চায় লিভারপুল

২০১৮ সালের ফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের বেদনা এখনো বইয়ে বেড়াচ্ছে জার্গেন ক্লাপের লিভারপুল।

আজ শনিবার ফের ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ইতোমধ্যে ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে ফিরতি মোকাবেলায় এবার লিভারপুলের লক্ষ্য আগের হারের প্রতিশোধ নেয়া।

চ্যাম্পিয়ন্স লিগে বিগত ৫ মৌসুমে এটি হচ্ছে লিভারপুলের তৃতীয় ফাইনাল। কিয়েভে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের এক বছর পর নিজ দেশের প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে সক্ষম হয় লিভারপুল। স্তাদে ডি ফ্রান্সে আসন্ন ফাইনালেও কিছুটা ফেভারিট লিভারপুল। এটি হচ্ছে তাদের জন্য সপ্তম বারের মতো ইউরোপীয় সেরা হবার সুযোগ।

অধিকাংশ সময় শিরোপা জয় করা রিয়ালের বিপক্ষে জয় লাভ করতে পারলে শিরোপা জয়ের দিক থেকে এসি মিলানের সহাবস্থানে পৌঁছে যাবে ইংলিশ ক্লাব। শুধু তাই নয় অ্যানফিল্ডে ট্রেবল নিয়ে যাবারও সুযোগ পাবে ক্লাবটি। কারণ ইতোমধ্যে ইংলিশ লিগ কাপ ও এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে তারা।

লিভারপুলের লেফট ব্যাক এন্ডি রবার্টসন এই সপ্তাহে বলেছেন,‘শিরোপা জয়ের চেয়ে ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না।’ দীর্ঘ সময় কোয়াড্রোপল জয় অধরাই রয়ে গেছে। যার অনেকটা কাছে এসেও শেষ মুহূর্তে বিরল সেই গৌরব থেকে বঞ্চিত হতে হলো লিভারপুলকে। কারণ শেষ দিন পর্যন্ত শিরোপা উত্তেজনা টিকিয়ে রাখা ক্লাবটি মাত্র এক পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া করেছে ম্যানচেস্টার সিটির কাছে।

ক্লপ বলেন,‘চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে না পারলেও এটি হবে অসাধারণ একটি মৌসুম। আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যুক্ত হলে এটি হবে দুর্দান্ত এক মৌসুম। কিয়েভে পরাজিত হবার পর থেকে স্মরণীয় কয়েকটি বছর পার করছে লিভারপুল। ইনজুরির কারণে প্রথমার্ধে মাঠ ছাড়েন ক্লাবটির মিশরীয় সুপার স্টার মোহাম্মদ সালাহ। এরপর তাদের জন্য দু:স্বপ্ন বইয়ে আনেন লরিয়াস ক্যাসিয়াস। আর গ্যারেথ বেলের নৈপূণ্যে শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ।

এই মৌসুমে ৩১ গোল করা সালাহ বলেন,‘আমি মনে করি এটি হবে প্রতিশোধের ম্যাচ। আলিসনকে দলভুক্ত করার পর ২০১৮ সালের তুলনায় অনেকটাই শক্তি সঞ্চার করেছে লিভারপুল। আর মধ্যমাঠে আলো ছড়াতে আছেন থিয়াগোা আলচানতারা।

রিয়ালকে কাপ জয়ের আশা ছাড়তে হবে, এমন জল্পনা-কল্পনা আক্ষরিক অর্থে এর আগে বহুবার ঘটেছে। নকআউট পর্বে লিভারপুল যখন একের পর এক হারিয়ে চলছিল ইন্টার মিলান, বেনফিকা ও ভিয়ারিয়ালকে, তখনই গ্রুপ পর্বে শেরিফ তিরাসপোলোর কাছে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকে অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি স্প্যানিশ জায়ান্টদের। শেষ ষোলর ম্যাচে ১৭ মিনিটের ব্যবধানে করিম বেনজেমার হ্যাটট্রিকে ভর করে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে শেষ আটের টিকিট পায় রিয়াল মাদ্রিদ।

কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে গোল পরিশোধ করে চেলসিকে অতিরিক্ত সময়ে খেলতে বাধ্য করে লিভারপুল। বেনেজেমার কল্যাণে ইংলিশ ক্লাবকে পরাজিত করে স্প্যানিশরা। ৩৪ বছর বয়সী বেনজেমা এই মৌসুমে এখনো পর্যন্ত আদায় করেছেন ৪৪টি গোল। তন্মধ্যে ইউরোপীয় আসরে ১৪টি এবং বাকী ২৭ গোল করেছেন স্প্যানিশ শিরোপাা জয়ের লড়াইয়ে। যার সুবাদে ব্যালন ডি’অর জয়ের তালিকায় যে বেনজেমা গুরুত্ব পাবে সেটি বলার অপেক্ষা রাখে না। আর একটি মাত্র ম্যাচে যদি জয়লাভ করতে পারে তাহলে কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়ার জ্বালাও ভুলে যাবে রিয়াল সমর্থকরা।

শেষ নয় মৌসুমে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে নামতে যাচ্ছে রিয়াল। ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এই দৌঁড় শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। ওই সময়ও দলে ছিলেন বেনজেমা। কোচ হিসেবে আনচেলোত্তির প্রথম স্পেলে তার সঙ্গে ছিলেন লুকা মড্রিচও। প্রথম কোন কোচ হিসেবে চারবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ইতালির ওই কোচ। এর আগে এসি মিলানকে তিনি শিরোপা এনে দিয়েছিলেন ২০০৩ ও ২০০৭ সালে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add