for Add

শেষ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে মেসি-রোনালদো

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয়মাস বাকি। পুরো ফুটবল বিশ্ব যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে আরো একবার বিশ্বমঞ্চে নিজেদের প্রিয় খেলোয়াড়দের পারফরম্যান্স উপভোগের সেখানে কিছুটা হলেও বিষাদে ছায়া ভর করেছে মেসি-রোনালদো ভক্তদের। কারণ আধুনিক বিশ্বের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটাই শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারে এখনো বিশ্বকাপের ট্রফিটি হাতে না তোলা এই দুই সুপারস্টারের সামনে বিশ্বকাপ জয়ের শেষ সুযোগও এটি। এতে নি:সন্দেহে অন্তত একজন বঞ্চিতই থাকবেন।

মেসি-রোনালদোর মাঝে হঠাৎ করেই ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপের শিরোপা উপহরা দেয়া কিলিয়ান এমবাপ্পে বৈশ্বিক তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপের ওই আসরে শেষ ১৬’তে আর্জেন্টিনাকে বিদায় করে মেসিকে টপকে গিয়েছিলেন এমবাপ্পে। এই মুহূর্তে যদিও পিএসজিতে মেসি-এমবাপ্পে একে অপরের সতীর্থ।

মাত্র ২৩ বছর বয়সেই এমবাপ্পে প্রতিদিনই যেন নিজেকে প্রমাণের লড়াইয়ে মেতে উঠেছেন। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেবার পর মেসিকে নিয়ে যেখানে হইচই পড়ার কথা ছিল সেখানে পারফরম্যান্সের ভিত্তিতে নি:সন্দেহে আর্জেন্টাইন সুপারস্টারকে টপকে গেছেন এমবাপ্পে।

মেসি ও রোনালদো একে অপরের সাথে ব্যালন ডি’অরের ১৩টি ট্রফির মধ্যে ১২টি ভাগ করে নিয়েছেন, এর মধ্যে মেসি নিয়েছেন সর্বোচ্চ সাতটি। উভয়ই আঞ্চলিক সর্বোচ্চ টুর্নামেন্টের শিরোপা নিজ নিজ দেশকে উপহার দিয়েছেন। কিন্তু কখনই বিশ্বকাপের শিরোপা জিততে পারেননি। কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির পঞ্চম বিশ্বকাপ। ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে অভিষেকে যখন তিনি গোল করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৮। তার নেতৃত্বে ২০১৪ সালে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। যদিও জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়।

সৌদি আরবের বিপক্ষে আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের সময় মেসির বয়স ৩৫ পার হয়ে যাবে। গত মার্চে মেসি বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বেশ কিছু বিষয় আমাকে পুর্নবিবেচনা করতে হবে। আশা করছি সবকিছু ভালভাবেই সম্পন্ন হবে। তবে অবশ্যই অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে।

এদিকে রোনালদো খেলেছেন চারটি বিশ্বকাপ। গত বছর আন্তর্জাতিক গোলের তালিকায় ইরানের আলি দেইকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন রোনালদো। কিন্তু বিশ্বকাপের নক আউট পর্বে তিনি কখনই গোল করতে পারেননি। বছরের শেষে পর্তুগীজ এই অধিনায়ক ৩৮ বছরে পা রাখবেন। তারপরও শারিরীক ফিটনেসের দিক থেকে তিনি অনেককে পিছনে ফেলেছেন।

এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ২৪ গোল। এটাই তার শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেছিলেন, ‘এটা সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত- আর কারো না।’

এদিকে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল শেষে করিম বেনজেমা ৩৫ বছরে পা রাখবেন। রিয়াল মাদ্রিদের হয়ে এবারের মৌসুমে ক্যারিয়ারের সেরা ফুটবল খেলেছেন এই অভিজ্ঞ ফরাসী তারকা। লা লিগার সর্বোচ্চ এই গোলদাতা ব্যালন ডি’অর জয়ে নিজেকে ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এ পর্যন্ত ২০১৪ সালে ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপ খেলেছেন বেনজেমা। সেক্স-টেপ কেলেঙ্কারীতে পাঁচ বছরের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন বেনজেমা।

গত বিশ্বকাপে সেরা খেলোয়াড় লুকা মড্রিচ বেনজেমার সাথে রিয়ার মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়েছেন। ২০১৮ ব্যালন ডি’অর বিজয়ী এই ক্রোয়েট তারকার বয়স বিশ্বকাপের সময় ৩৭ হবে।

ইউরোপীয়ান ফুটবলের সাম্পতিক তারকা রবার্ট লিওয়ানদোস্কি এ পর্যন্ত পোল্যান্ডের হয়ে বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলে কোন গোল করতে পারেননি। ৩৪ বছর বয়সী এই পোলিশ তারকার এটি শেষ বিশ্বকাপ হতে পারে। তার সাথে এই তালিকায় যুক্ত হতে যারেন অভিজ্ঞ উরুগুইয়ান লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। এমনকি এদের থেকে অপেক্ষাকৃত কম বয়সী নেইমার (৩০) তার ভবিষ্যত নিয়ে এখনই চিন্তা করছেন। এ সম্পর্কে ব্রাজিলিয়ান এই সুপারস্টার বলেছেন, ‘এটাকে আমি শেষ বিশ্বকাপ হিসেবে ধরে নিয়ে মাঠে নামবো। কারণ এখনো আমি জানি না বিশ্বকাপের মত সর্বোচ্চ মঞ্চে চার বছর পর খেলার মত মানসিকতা বা ফিটনেস আমার থাকবে কিনা।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add