for Add

ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমবাপ্পে, ঘোষণা ৩ জুন

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকছেন, নাকি ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত ‘প্রায় নিয়ে ফেলেছেন’ বলে জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

টানা তৃতীয়বারের মতো ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণকালে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন,‘হ্যাঁ, (সিদ্ধান্ত) প্রায় নিয়ে ফেলেছি।’

২৩ বছর বয়সী এই ফুটবল তারকা কি চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা জয়ে সহায়তার জন্য পিএসজিতে থাকছেন, নাকি স্প্যানিশ রাজধানীতে পাড়ি জমাচ্ছেন জানতে চাইলে জবাবে এমবাপ্পে বলেন,‘বিষয়টি প্রায় শেষ হয়ে গেছে’। তার পরিকল্পনা আগামী ৩ জুন নেশন্স লিগে ফ্রান্সের হয়ে মাঠে নামার আগেই এ বিষয়ে ঘোষণা দিবেন।

এ বিষয়ে আর কিছু জানাতে অপরাগতা প্রকাশ করে পুরস্কার বিতরণ প্রসঙ্গে তিনি বলেন,‘আমাকে এখানে পৌঁছে দেয়ার জন্য পিএসজি, সতীর্থ এবং কোচকে ধন্যবাদ জানাচ্ছি।’

এমবাপ্পে বলেন,‘আমার গল্প এগিয়ে চলেছে। জয়ের ধারা অব্যাহত রাখতে চাই, কখনো সন্তুষ্ট হতে পারি না। আর এটি একটি ভাল দিক।’
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নৈশভোজে অংশ নিয়ে পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেন,‘আমি আশা করছি, তিনি (এমবাপ্পে) ফের এই ট্রফি জিতবেন।’ তার মন্তব্যে পিএসজি সমর্থকরা স্বস্তি পেলেও ঘুম হারাম হয়ে গেছে প্রতিপক্ষ রিয়াল সমর্থকদের।

গত সপ্তাহে ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা পিএসজিতে আরো তিন বছর কাটানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় খবরটি প্রত্যাখ্যান করেন এমবাপ্পের মা।

রিয়াল মাদ্রিদে খেলার বিষয়ে এমবাপ্পের আগ্রহের বিষয়টি গোপন কিছু নয়। ৩৫তম স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পর এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অপেক্ষায় আছে ক্লাবটি।

এদিকে রেকর্ড ১০ম বারের মতো লিগ ওয়ানের শিরোপা ঘরে তোলা পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো অধরাই থেকে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে ছিটকে পড়েছে ক্লাবটি। এতে দারুণ ক্ষুব্ধ ক্লাবটির কট্টর সমর্থকরা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add