for Add

সাকিবের প্রশংসায় হেরাথ

সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে প্রয়োজনীয় ভারাসাম্য এনে দিয়েছেন বলে  মনে করেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ২৫৮ রান করেছে শ্রীলংকা। সফরকারীরা ভালো অবস্থায় থাকলেও, এই ধরনের কন্ডিশনে, সাকিবের উপস্থিতি বাংলাদেশকে উজ্জীবিত করেছে।

করোনা থেকে সুস্থ হয়ে দলে ফিরেন সাকিব। এটি ছিল এ বছরে তার প্রথম টেস্ট ম্যাচ । কোনরকম অনুশীলন ছাড়াই মাঠে নামা তার উচিত হবে কি-না তা নিয়ে বির্তক ছিলো।
তবে সাকিবের উপস্থিতিই  দলকে উজ্জীবিত করেছে বলে জানান হেরাথ। কারন একই সাথে অতিরিক্ত ব্যাটার এবং বোলার খেলাতে পারছেন তারা। এর অর্থ এই টেস্টে পাঁচ বোলার এবং সাত ব্যাটার নিয়ে খেলতে পারছে বাংলাদেশ।

হেরাথ বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, আমাদের যদি টেস্টে পাঁচজন বোলার থাকে, তাহলে ২০ উইকেট নিতে সেটি সহায়তা করে। এটি বোলারদের কাজকে সহজ করে দেয়। সেই সাথে অন্যদেরও বিশ্রাম দেয়।’

১৯ ওভার বোলিং করে মাত্র ২৭ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। বল হাতে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন তিনি। তাই ফ্লাট উইকেট থাকার পরও সহজে রান করতে পারেননি শ্রীলংকার ব্যাটাররা।

অনুশীলন ছাড়াও এমন পারফরমেন্স দিয়ে সাকিব প্রমান করেছেন, বাংলাদেশের বড় তারকা তিনি। যা স্বীকার করেছেন হেরাথও।

হেরাথ বলেন, ‘আমরা তার মত সামর্থ্যবান খেলোয়াড় খুব বেশি পাই না। এমনকি অনুশীলন না করেও, প্রথম ডেলিভারিটি উইকেট ধরেই করেছেন তিনি। এটা তার আত্মবিশ্বাসের জন্য খুবই ভালো। সে আজ খুব ভালো বোলিং করেছে, সে ছিল সবচেয়ে মিতব্যয়ী বোলার। সাকিব সাথে থাকলে দলে ভারসাম্য থাকে। নয়তো, আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হয়, যে ব্যাট করতে এবং বোলিংও করতে পারে। আমি  শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম, অনুশীলন ছাড়াই নিজেকে উজার করে দিবে সে।’

হেরাথ আরও বলেন, শ্রীলংকা ব্যাটসম্যানদের রান আটকাতে দলগতভাবে ভালো পারফরমেন্স করেছে বোলাররা। চার উইকেট হারালেও, ওভার প্রতি তিন রান করতে পারেনি সফরকারীরা। তাই এই কন্ডিশন ও উইকেটের কারনে এটি বাংলাদেশের জন্য সাফল্যই।

হেরাথ বলেন, ‘এটি তাদের বোলিংয়ের বৈচিত্র্যের উপর নির্ভর করে। সাকিব সহজেই স্লো বোলিং করতে পারেন। তাইজুল নিজের গতিতে বেশ পরিবর্তন আনতে পারেন। পরিস্থিতি বুঝতে হবে নাঈমকে এবং নিজের কাজ করতে হবে। এজন্য উন্নতি করতে হবে তার।’

তবে উচ্চতার কারনে বিদেশে কন্ডিশনে বাংলাদেশের জন্য সম্পদ হতে পারেন নাইম। হেরাথ বলেন, ‘ আপনার হাতে নাঈমের মতো লম্বা খেলোয়াড় থাকলে  সেটি আপনাকে এটি অতিরিক্ত সুবিধা দিবে (বিদেশী কন্ডিশনে)। মেহেদি (মিরাজ) সম্প্রতি খুব ভালো খেলছে। নাঈম তার সুযোগ পেয়ে ভাল বোলিং করেছে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add