for Add

অপেক্ষায় মুশফিক-তামিম

টেস্টে পাঁচ হাজার রান ক্লাবের সদস্য তালিকায় নাম লেখানোর অপেক্ষায় বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিক প্রয়োজন ৬৮ রান। আর তামিমের দরকার ১৫২ রান।

আগামীকাল রোববার থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই বাংলাদেশের পক্ষে ৫ হাজার রান করার সুযোগ থাকছে মুশফিক ও তামিমের।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিুকের। এখন পর্যন্ত ৮০ টেস্টের ১৪৮ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৩২ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার। ব্যাটিং গড়- ৩৬ দশমিক ২৬। দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশিই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে ১টি অর্ধশতকে ৫৯ রান করেছিলেন ৩৫ বছর বয়সী মুশফিক।

আর ৬৫ টেস্টের ১২৫ ইনিংসে ৩৯ দশমিক ৪১ ব্যাটিং গড়ে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৪৮ রান করেছেন তামিম। মুশফিকের পরই বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিলো এই বাঁ-হাতি ব্যাটারের।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ১টি টেস্ট খেলেছেন তামিম। দুই ইনিংসে ৪৭ ও ১৩ রান করেন তিনি।

মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৫৯ টেস্টের ১০৯ ইনিংসে ৪০২৯ রান করেছেন সাকিব।

টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান
মুশফিকুর রহিম ৮০ ১৪৮ ৪৯৩২
তামিম ইকবাল ৬৫ ১২৫ ৪৮৪৮
সাকিব আল হাসান ৫৯ ১০৯ ৪০২৯
মোমিনুল হক ৫১ ৯৫ ৩৫১৪
হাবিবুল বাশার ৫০ ৯৯ ৩০২৬

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add