for Add

রেকর্ড দামে বিক্রি ‘ঈশ্বরের হাত’ খ্যাত জার্সি

কিংবদন্তী তারকা ফুটবলার দিয়াগো ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ খ্যাত গোলের সময় পরিহত বিশ্বকাপ ফুটবলের ঐতিহাসিক জার্সিটি নিলামে ৯৩ লাখ (৯.৩ মিলিয়ন) ডলারে বিক্রি হয়েছে।

১৯৮৬ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল করেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। ২-১ গোলে জয় পাওয়া ওই ম্যাচে ম্যারাডোনার গোল দুটির একটি ‘ঈশ্বরের হাতের গোল’ হিসেবে খ্যাতি অর্জন করে। কারণ ম্যারাডোনার ওই গোলটি হেডের গোল হিসেবে পরিগণিত হলেও তিনি এতটাই দ্রুত এবং ক্ষীপ্রতার সঙ্গে ক্যামেরাকে আড়াল করে হাতে ছোঁয়ায় গোলটি করেছিলেন যে তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি ধরতে পারেনি।

জার্সিটির ক্রেতার নাম উল্লেখ না করে সংস্থাটি জানায়, ৭ জন বিডার এই নিলামে অংশ নিয়েছিল। এক বিবৃতিতে সোথবির কর্মকর্তা ব্রাহম ওয়াচার বলেন,‘ঐতিহাসিক এই জার্সিটি শুধুমাত্র খেলাধুলার ইতিহাসে নয়, বরং বিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি হয়ে থাকবে।
এটি নিলামে আসা সবচেয়ে লোভনীয় একটি জার্সি, যেটি নিলামে সত্যিকারার্থে রেকর্ড গড়ার মতো বস্তু।’

ম্যাচ শেষে ম্যারাডোনা জার্সিটি বদল করেছিলেন ২-১ গোলে হেরে যাওয়া প্রতিপক্ষ ইংল্যান্ডের ফুটবলার স্টিভ হজের সঙ্গে। এরপর থেকে জার্সিটি তার কাছেই সংরক্ষিত ছিল। আত্মজীবনীতে হজ জার্সিটির শিরোনাম দিয়েছিলেন,‘দ্য ম্যান উইথ ম্যারাডোনাস শার্ট’। যেটি তিনি বিগত ২০ বছর ধরে সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য ম্যানচেস্টারের জাতীয় ফুটবল জাদুঘরে ধার দিয়েছিলেন।

ম্যাক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার দেয়া দুই গোলের একটি ‘ঈশ্বরের হাত’ খ্যাতি লাভ করে। বিরতির পরপর ফ্লিকে উড়ে আসা একটি বল দ্রুততার সঙ্গে ইংল্যান্ডের রক্ষণভঅগে ঢুকে তাদের গোলরক্ষক পিটার শিল্টনকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেন ম্যারাডোনা। ওই সময় রক্ষণে থাকা হজ তাকে প্রতিহত করতে ব্যর্থ হন। পরে ম্যারাডোনা বলেছিলেন, গোলটির অর্ধেক তার মাথা এবং বাকী অর্ধেক ‘ঈশ্বরের হাতের ছোঁয়া লেগে’ হয়েছে।

এরপর দৃস্টিনন্দন একটি গোল করেন ম্যারাডোনা। মধ্যমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্রতার সঙ্গে ইংল্যান্ডের ৫ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক শিল্টনকে পরাস্ত করেন তিনি। যেটি পরবর্তীতে ফিফা আয়োজিত ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়েছিল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add