for Add

ফিটনেস বিষয়ে সালাউদ্দিনের কঠোর বার্তা

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের মেন্টর হিসেবে পরিচিত  কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, আজ খেলোয়াড়দের অঙ্গীকার  নিয়ে বিশেষ করে দুর্বল ফিটনেনস নিয়ে প্রশ্ন তুলেছেন।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচের দায়িত্ব পালন করা সালাউদ্দিন জানান, বেশিরভাগ থেখলোয়াড়ই ফিটনেসের অভাবে পুরো মৌসুম খেলার মতো অবস্থায় নেই।

সালাউদ্দিন আজ বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, আমরা কি খেলোয়াড়দের তাদে প্রাপ্যের চেয়ে বেশি টাকা দিচ্ছি? এর পেছনে কি কোন যৌক্তিকতা আছে? আমার দলের বেশিরভাগ খেলোয়াড়ই আনফিট।’ তিনি আরও বলেন, ‘পুরো মৌসুম নয়, তাদের ফিটনেস আছে তিন অথবা চার খেলার। পুরো টুর্নামেন্টে আমরাই সবচেয়ে খারাপ ফিল্ডিংয়ের দল ছিলাম।’

ডিপিএলের সুপার লিগে উঠেছে সালাহউদ্দিনের প্রাইম ব্যাংক। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে প্রাইম ব্যাংক। শেখ জামাল এবং দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড সুপার লিগের বেশিরভাগ ম্যাচ না হারলে, চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ের সুযোগ খুব কমই রয়েছে তাদের।

তাই সুপার লিগ শুরুর আগে দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি আমার দলকে বার্তা দিয়েছি। যদি আগামী বছর খেলতে হলে  ভালো ফিটনেস ধরে রাখতে হবে। অন্যথায় খেলার সুযোগ নেই। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরু হবার পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। আশা করি আগামী মৌসুমের আগেইসবাই  ফিটনেস ফিরে পাবে।এটি নিজেদের জন্য এবং দলের জন্যও ভালো হবে।’

দলের ভাল ফল পেতে নিজেদেরে সেরাটা ঢেলে দেওয়ার ওপড় জোড় দিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি মনে করি, দলের জন্য অঙ্গীকার থাকাটা গুরুত্বপূর্ণ। একটা দল যত ভালোই হোক না কেন, খেলোয়াড়দের মধ্যে  টিম স্পিরিট না থাকলে  ভালো ফল পাওয়া কঠিন। দলের প্রতি সহমর্মিতা থাকতে হবে। অন্তত আপনি যদি সহানুভূতির সাথে খেলেন, যদি দল হেরে যায় তবে আপনি মানসিকভাবে স্বস্তি পাবেন। এবার সেই স্বস্তি পেলাম না।’

প্রথম পর্বে হারানো আবাহনীর বিপক্ষেই সুপার লীগ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে প্রাইম ব্যায়ংক।

সালাউদ্দিন বলেন, ‘আবাহনী বিপক্ষে ম্যাচে আমাদের নিজস্ব একটা ভাবনা আছে  এবং মিরপুরে আমাদের চাইতে বেশি ম্যাচ খেলেছে আবাহনী। এই ভেন্যু তাদের কাছে হোম ভেন্যুর মত। তারা এখানে  কিছু বাড়তি   সুবিধা পাবে। তারপরও আশা করছি আগের ম্যাচের ভুলগুলো  এবার আমাদেও হবেনা।’ 

এবার প্রাইম ব্যাংকে খেলার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর শেষে ব্যক্তিগত কাজে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে তামিম কবে ফিরবেন, সেটি এখন পর্যন্ত জানেন না প্রাইম ব্যাংকের কোচ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add