for Add

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট

জো রুট ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।  ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

২০১৭ সালে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন রুট। এই পাঁচ বছরে ইংল্যান্ডকে ৬৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে  জয় ২৭টি, হার ২৬টি ও  ড্র ১১টি। 

পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড রুটের। 

তবে সর্বশেষ ১৭টি টেস্ট রুটের অধীনে মাত্র ১টি জয় পেয়েছে ইংল্যান্ড। সর্বশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হার, গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে ইংল্যান্ড। এতে রুটের অধিনায়কত্ব নিয়ে জোড়েশোরে সমালোচনা শুরু হয়। 

অধিনায়ক হিসেবে রুটের সমালোচনা করেছেন মাইকেল ভন, নাসের হুসেইন ও অ্যালিষ্টার কুক। সমালোচনায় বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত  অধিনায়কত্ব ছাড়লেন রুট। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে, ইংল্যান্ডের পুরুষ টেস্ট অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের নেয়া সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। তবে আমার পরিবার এবং আমার কাছের মানুষদের সাথে এটি নিয়ে আলোচনা করার পর, আমি বুঝতে পারি, এটিই সঠিক সময়।’

গেল পাঁচ বছর ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পেরে খুশি রুট। তিনি বলেন, ‘আমার দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই গর্বিত এবং অনেক গর্ব নিয়ে গত পাঁচটি বছরের দিকে ফিরে তাকাব। এমন দায়িত্ব পালন ও ইংলিশ ক্রিকেটের অধিনায়ক হওয়া সম্মানের।’
তিনি আরও বলেন, ‘আমি আমার দেশকে নেতৃত্ব দিয়েছি ভালোবেসে, কিন্তু সম্প্রতি আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যা ক্রিকেটের বাইরের জীবনেও প্রভাব ফেলেছে। আমার পরিবার, ক্যারি, আলফ্রেড ও বেলাকে ধন্যবাদ জানাতে এই সুযোগটি নিতে চাই, যারা আমার সাথে সবসময় ছিল এবং ভালোবাসা ও সমর্থন দিয়ে গেছে। সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফ, যারা এই সময়ে সহায়তা করেছে তাদেরকেও ধন্যবাদ। এই সফরে তাদের সাথে থাকতে পারা ছিল সত্যিই দারুণ পাওয়ার।’

নিজ দেশের ভক্ত-সমর্থকদের সমর্থন পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন রুট। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সব সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা অবিচলভাবে আমাকে সমর্থন দিয়ে গেছেন। বিশ্বের সেরা ভক্তদের পেয়ে আমি সৌভাগ্যবান। থ্রি লায়নদের প্রতিনিধিত্ব করে যেতে পেরে রোমাঞ্চিত এবং এমন পারফরমেন্স করতে চাই যা, দলকে সাফল্য এনে দিবে। আমি পরের অধিনায়ক, সতীর্থ ও কোচদের সহায়তা করতে উন্মুখ হয়ে আছি।’

২০১৭ সালে কুকের জায়গায় অধিনায়ক হন রুট। তার অধীনে ২০১৮ সালে ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ জয়, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ৩-১এ সিরিজ জয়। ২০১৮ সালে প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে শ্রীলংকার মাটিতে ২০০১ সালের পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়েছিলেন তিনি। ২০২১ সালেও লংকায় ২-০ ব্যবধানে সিেিজ জিতেন রুট। 

গত বছর দল হিসেবে ইংল্যান্ড খারাপ করলেও, ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন রুট। ১৫ টেস্টে ১৭০৮ রান করেন তিনি। টেস্ট ক্রিকেটে গত বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিরেন রুট। আর টেস্ট ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে তৃতীয় সর্বোচ্চ রানের রেকডর্ও রুটের। 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add