for Add

ইউরোপা লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা

ইউরোপা লিগ থেকে ছিটকে গেল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বার্সেলোনা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের কাছে পরাজিত হয়েছে কাতালান জায়ান্টরা।

ক্যাম্প ন্যুয়ে ৩-২ গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা। ফ্রাঙ্কফুর্টের হয়ে দুই অর্ধে দুই গোল করেন সার্বিয় আন্তর্জাতিক ফিলিপ কস্টিক। দলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফায়েল স্যান্তোষ বোরে।

ম্যাচের শেষভাগে ঘুরে দাঁড়ানোর চেস্টা করলেও শেষ পর্যন্ত মাত্র দুটি গোল পরিশোধ করতে পেরেছে বার্সা। ফলে দুই লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে স্থান করে নেয় ফ্রাঙ্কফুর্ট।

ইনজুরি সময়ের (৯০+১ মি.) শুরুতে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি পরিশোধ করেন সার্জিও বাসকুইটস। ইনজুরি টাইমের একেবারে শেষ সময়ে (৯০+১১ মি.) পেনাল্টি থেকে স্বাগতিকদের হয়ে আরেকটি গোল পরিশোধ করেন মেমফিস ডিপে। ম্যাচটি উপভোগ করতে জার্মানি থেকে আনুমানিক ৩০ হাজার সমর্থক বার্সেলোনা সফরে গিয়েছিল। শেষ পর্যন্ত তাদের ওই সফর স্বার্থক হয়েছে।

এই নিয়ে চার মৌসুমে দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রাঙ্কফুর্ট। ২০১৯ সালে অবশ্য এই পর্যায়ে এসে চেলসির কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল জার্মান ক্লাবটি।

খেলা শেষে ফ্রাঙ্কফুর্টের গোল রক্ষক কেভিন ট্র্যাপ বলেন,‘আমি বাকরুদ্ধ হয়ে গেছি। সত্যিকারার্থে কেউ এমনটা আশা করেনি। সবাই ধারণা করেছিল আমাদের ধুকতে হবে।’

সম্প্রতি জাভি হার্নান্দেজের তত্বাবধানে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে শুরু করেছির বার্সেলোনা। তবে এই পরাজয়ের অর্থ হচ্ছে পুরো মৌসুম জুড়ে তারা ইউরোপীয় আসরে নিজেদের মাঠে একটি মাত্র জয়ের দেখা পেয়েছে। একই সঙ্গে শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে ক্লাবটি।

বার্সা কোচ জাভি বলেন, ‘এটি আমাদের জন্য বিশাল এক বিপর্যয়। তারা যোগ্য দল হিসেবেই পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।’

গতকাল ম্যাচের চতুর্থ মিনিটের মধ্যেই পেনাল্টির গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরিক গার্সিয়ার ফাউলের বলটি পেনাল্টি থেকে জালে জড়ান কস্টিক। এতেই উদ্বেলিত হয়ে উঠে সফরকারী দর্শকরা। ম্যাচের ৩৬ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। পোস্টের বেশ কাছ থেকে দারুন শটে লক্ষ্যভেদ করেন ক্লাবটির কলম্বিয় তারকা বোরে। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে নিচু শটে কস্টিক ফের গোল করলে ৩-০ ব্যবধানে লিড পেয়ে যায় সফরকারী ফ্রাঙ্কফুর্ট।

ইনজুরি টাইমের প্রথম মিনিটে আনুমানিক ২০ মিটার দূর থেকে অসাধারণ শটে একটি গোল পরিশোধ করার আগে ম্যাচের শেষ দিকে বাসকুইটসের একটি গোল অফসাইডের কারণে বাতিল করেন কর্তব্যরত রেফারি। ম্যাচের অতিরিক্ত সময় বাবদ যোগ করা ১১ মিনিটের সময় পেনাল্টি থেকে বার্সার হয়ে আরেকটি গোল পরিশোধ করেন ডিপে।

এদিকে ১৯৬০ সালে ইউরোপীয় কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হবার পর স্প্যানিশ কোন ক্লাবের কাছে আর পরাজিত হতে হয়নি ফ্রাঙ্কফুর্টকে। গতকালও সেই ধারা ধরে রাখতে সক্ষম হয়েছে জার্মান ক্লাবটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add