for Add

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে বোলিংয়ে সফরকারী বাংলাদেশ।

ডারবানে সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের জায়গায় তামিম ইকবাল ও ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে কোন পরিবর্তন হয়নি।

ডারবানে সিরিজের প্রথম টেস্ট ২২০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচ খেলে ১ জয় ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। আর ৬ খেলায় ৪ জয় ও ২ হারে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে। এরমধ্যে পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার ছিলো টাইগারদের।

টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেনি (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস ও ডুয়ানে অলিভিয়ের।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add