for Add

মঙ্গোলিয়ার বিপক্ষে দাপট দেখিয়েও জয় থেকে বঞ্চিত বাংলাদেশ

মার্চের ফিফা উইন্ডোতে আর জয়ের দেখা পেল না বাংলাদেশ। মালেতে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের পর এবার ঘরের মাঠে গোল মিসের মহড়ায় মঙ্গোলিয়ার বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

মঙ্গলবার বিকালে ১৭ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-মঙ্গোলিয়া প্রীতি ম্যাচটি গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হয়েছে। ঠিক ২১ বছর আগে ২০০১ সালে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে এই দুই দলের ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলের ড্র’য়ে।

স্কোরারের অভাবে দুর্দান্ত খেলেও গোলের দেখা পায়নি স্বাগতিক দল। তবে বলা যায় দুর্ভাগ্যও পথ আগলে দাঁড়িয়েছিল বাংলাদেশের। ম্যাচের প্রথমার্ধে সুমন রেজার শট লেগেছে ক্রসবারে। এর আগে পরে বেশ কয়েকটা নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়েছে জামাল ভূঁইয়া বাহিনীর। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেও গোল আদায় করতে পারেনি। অন্তত হাফ ডজন গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। ফলে জয়হীনই ম্যাচ শেষ করতে হয় তাদের।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশই। তবে ভাগ্য সহায় ছিল না তাদের। ম্যাচের ৪১ মিনিটে সুমন রেজার শট ক্রসবারে লেগে ফিরে আসলে ৭২ মিনিটে জামাল ভূঁইয়ার শট কর্নারের বিনিময়ে রুখে দেন মঙ্গোলিয়ার গোলরক্ষক। দর্শকরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে গ্যালারি মাতিয়ে রাখেন। চার বছর পর নিজেদের মাঠে জামাল ভূঁইয়া বাহিনীর খেলা দেখতে পেরে তাদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু মাঠের লড়াইয়ে জামালরা সমর্থকদের মন জয় করতে পারেননি। ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার (১৮৪) বিপক্ষে আধিপত্য দেখালেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এ আক্ষেপ নিয়েই ঘরে ফিরেছেন সিলেটের ফুটবলপ্রেমীরা।

এ ম্যাচে বাংলাদেশ বেশ কয়েকবার লম্বা থ্রো দিয়ে প্রতিপক্ষের রক্ষণে আতংক ছড়িয়েছে। প্রথমে ইয়াছিন ও পরে রায়হানের লম্বা থ্রোয়ে ভেঙেছে মঙ্গোলিয়ার রক্ষণ। বিশেষ করে উইঙ্গার রাকিব হোসেন গতিতে প্রতিপক্ষের খেলোয়াড়দের টপকে বাঁ প্রান্ত দিয়ে অন্তত তিনবার বক্সে ঢুকে আতংক ছড়িয়েছেন, ফাইনাল পাসও দিয়েছিলেন। কিন্তু সতীর্থ কেউই সেই পাসে লক্ষ্যভেদ করতে পারেননি। ম্যাচের চতুর্থ মিনিটে মাঠে একটি কুকুর ঢুকে পড়লে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মিনিট চারেক পর ফের শুরু হয় খেলা।

এই ম্যাচে দুই পরিবর্তন এনে একাদশ সাজান হাভিয়ের কাবরেরা। বিশ্বনাথ ঘোষ ও বিপলু আহমেদের জায়গায় খেলেছেন রিমন হোসেন ও আতিকুর রহমান ফাহাদ। ৪-১-৪-১ ছকে খেলা বাংলাদেশ দলের আক্রমণভাগে সুমন রেজা, রাকিব ও ইব্রাহিমদের বারবার প্রচেষ্টায় মঙ্গোলিয়ার রক্ষণ তছনছ হলেও গোলমুখ খুলতে পারেননি লাল-সবুজের ফুটবলাররা। পুরো ম্যাচ মঙ্গোলিয়া খেলেছে রক্ষণাত্মক কৌশলে। শেষ পর্যন্ত তারা রক্ষণদূর্গ ঠিক রেখে বাংলাদেশকে রুখে জয়ের সমান ড্র নিয়েই দেশে ফিরতে পারছে। এটাই তাদের জন্য আনন্দের।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add