for Add

সাকিব-তাসকিনের প্রশংসায় মাশরাফি

দেশের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদের আত্মত্যাগ দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
পরিবারের বেশ কিছু সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডে খেলেছেন সাকিব। আবার দেশের আন্তর্জাতিক সিরিজ থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা প্রস্তাবকে ‘না’ করে দেন তাসকিন। সাকিব-তাসকিনের এমন নিবেদনের প্রশংসা করেছেন মাশরাফি।

দক্ষিন আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিলো সাকিব ও তাসকিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের জয়ে ভূমিকা ছিলো সাকিবের। ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। তৃতীয় ওয়ানডের আগে সাকিব খবর পান, পরিবারের বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে, লক্ষেœৗ সুপার জায়ান্টের  হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়তে আগ্রহী না থাকার পর, ফ্র্যাঞ্চাইজিকে ‘না’ বলে দেন তাসকিন। আইপিএলকে ‘না’ বলায় হতাশ হননি তাসকিন। শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে দলের ৯ উইকেটে জয়ে অবদান রাখেন তিনি। শেষ ওয়ানডে জয়ে সিরিজও জিতে বাংলাদেশ।

সাকিবের ব্যাপারে মাশরাফি বলেন, ‘সাকিবের পরিবারের চার-পাঁচজন সদস্য অসুস্থ ছিলেন। সাকিবের আত্মত্যাগ দেখতে হবে। তিনি চাইলে দেশে আসতে পারতেন। কিন্তু দক্ষিণ আফ্রিকাতেই থেকে যান সাকিব। এটা অবিশ্বাস্য, কারণ একজন বা দুইজন নয়, পরিবারের প্রায় সবাই অসুস্থ ছিলেন।’

সাকিবকে ধন্যবাদ দিয়ে ম্যাশ আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, সে সিরিজ জিততে চেয়েছিলো। এটা আমার দৃষ্টিকোণ থেকে, একটু স্বার্থপর। কারণ দিন শেষে তার পরিবারের সবাই অসুস্থ ছিল। এটা সাকিবের সিদ্ধান্ত ছিল। সাকিব উভয় দিকই খুব ভালোভাবে সামলাতে পেরেছে, এজন্য সাকিবকে ধন্যবাদ।’

তৃতীয় ও শেষ ম্যাচে ১৮ রানে ২ উইকেট নিয়ে দলকে অনেক দূর এগিয়ে দেন সাকিব। তবে শেষ পর্যন্ত ম্যাচের নায়ক ছিলেন তাসকিন। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেছিলেন, সাকিবই তাদের ইনিংসকে সমস্যায় ফেলেন।

মাশরাফি আরও বলেন, আইপিএল না খেলা  আত্মোৎর্গের  জন্য তাসকিনকে পুরষ্কৃত করা উচিত। তিনি বলেন, ‘তাসকিনকে অবশ্যই পুরস্কৃত করা উচিত। আপনি যদি এন্ডারসন-ব্রডের দিকে দেখেন, ইসিবি সবসময় তাদের ক্ষতিপূরণ দেয় না। আইপিএল না খেলে দেশের জন্য খেললে  তাদের পুরস্কার দেয়া হয়। যদি ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়, তবে তারা নিজেদের উজার করে দিতে আরও বেশি উদগ্রীব থাকবে, এই ভেবে যে, তাদের প্রয়োজন অনুধাবন করে  বোর্ড তাদের পাশে রয়েছে।’

২০১৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলো মাশরাফি নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে এ পর্যন্ত  এটাই দেশের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে । তবে মাশরাফির বিশ্বাস  ভারতে অনুষ্ঠেয় ২০২৩  বিশ্বকাপে অতীতের সাফল্যতে ছাড়িয়ে যাবেন তামিম ইকবাল ও তার দল। ম্যাশ বলেন, ‘এটা আমার বিশ্বাস, এই দলের সেমিফাইনালে যাবার সামর্থ্য আছে, যেহেতু বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।’

মাশরাফির মতে, বিশ্বকাপের মতো ইভেন্ট জিততে হলে ভাগ্যেরও প্রয়োজন আছে।
তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপের পর, আমি বলেছিলাম- এই দলটির কাছে বিশ্বকাপ জয়ের সব কিছু আছে। তবে সেজন্য খেলোয়াড়দের ফিট হতে হবে। বিশ্বকাপের আগে অনেক ম্যাচ ও সিরিজ রয়েছে। তাদের ভালোভাবে শেষ করতে হবে। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়দের ভালো অবস্থায় ও সুস্থ থাকা।’

মাশরাফি আরও বলেন, ‘অগ্রগতির কোন শেষ নেই। যখন একটি দল ভালো খেলতে শুরু করে, তখন তাদের কিছু দুর্বল পয়েন্টও থাকে। একটি বড় টুর্নামেন্টে আপনি যত কম ভুল করবেন, ততই ভালো। এই ওয়ানডে দলটি ২০১৫ সাল থেকে ভালো খেলছে। একটি ছন্দ এসেছে। দল যখন ওয়ানডে খেলতে শুরু করে তখন এই ছন্দটা মস্তিষ্কেও কাজ করে। এটা খুব ভালো সুযোগ।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add