for Add

আশা জাগিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

আশা জাগিয়েও শেষ পর্যন্ত  নারী ওয়ানডে বিশ^কাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ দল। এই হারে নিজেদের অভিষেক বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের।

আজ ওয়েলিংটনে বৃষ্টির কবলে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি। দু’ঘন্টা পর টস করতে নামে দু’দল। বৃষ্টির কারনে  ৪৩ ওভারে নামিয়ে আনা ম্যাচে  টস জিতে বাংলাদেশকে প্রথম ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দেন বাংলাদেশের দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার। ৮ ওভারে ৩৩ রান তুলেন তারা। নবম ওভারের প্রথম বলে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গে। প্রথম ব্যাটার হিসেবে ১২ রান করে আউট হন মুরশিদা।

দলীয় ৩৩ রানে মুরশিদার আউটের পর চাপে পড়ে বাংলাদেশ। ৬২ রানেই চতুর্থ ৪ উইকেটে পতন ঘটে । ফারজানা হক ৮, অধিনায়ক নিগার সুলতানা ৭, শারমিন ২৪ রানে ফিরেন। এরপর রুমানা ১৫, লতা মন্ডল ৩৩ ও সালমা খাতুনের অপরাজিত ১৫ রানের কল্যাণে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের পুঁিজ পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের টার্গেট দিয়ে বল হাতে জ¦লে উঠে বাংলাদেশের বোলাররা। ৪১ রানে অসিদের ৪ উইকেটের পতন ঘটান সালমা খাতুন ও নাহিদা আকতার। এরমধ্যে সালমাই নেন ৩ উইকেট।

১৩তম ওভারের মধ্যে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে ম্যাচ জয়ের আশা জাগায় বাংলাদেশ। কিন্তু চার নম্বরে নামা বেথ মুনি বাংলাদেশী বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন। পঞ্চম উইকেটে অ্যাশলে গার্ডনারকে নিয়ে ২৯ ও অ্যানাবেল সাদারল্যান্ডের সাথে ৮৭ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন মুনি। এতেই ৩৩তম ওভারে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।

গার্ডনার ১৩ ও সাদারল্যান্ড অপরাজিত ২৬ রান করেন। ৭৫ বলে ৫টি চারে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হন মুনি।

বাংলাদেশের সালমা ২৩ রানে ৩টি ও নাহিদা-রুমানা ১টি করে উইকেট নেন।
৬ ম্যাচ শেষে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে বাংলাদেশ।  

আগামী ২৭ মার্চ লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add