for Add

আইসিসি সুপার লিগের শীর্ষ চার লক্ষ্য তামিমের

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করার পর, আইসিসি সুপার লিগ টেবিলের  লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানান, আইসিসি ওয়ানডে সুপার লিগে শীর্ষ চারের জায়গা করে নেয়ার লক্ষ্য। 

সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের প্রথম সিরিজ জয় ।  আইসিসি সুপার লীগে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের  চিত্র অনুসারে বাংলাদেশ ইতোমধ্যে ভারতে অনুষ্ঠেয়  ২০২৩ বিশ্বকাপ নিশ্চিত করেছে।

তবে তামিমের মতে এখনই কোন কিছুর নিশ্চয়তা পেতে চান না এবং তার লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা। বাংলাদেশ আইসিসি সুপার লিগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে মোট  ছয়টি ম্যাচ খেলবে। ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে। আর আইরিশদের বিপক্ষে বিদেশের মাটিতে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচের পর তামিম বলেন, ‘যদি আমরা আরও একটি বা দু’টি ম্যাচ জিততে পারি, তাহলে হয়তো আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবো।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এটা আমার লক্ষ্য নয়। আমার ব্যক্তিগত লক্ষ্য, বাংলাদেশকে সেরা চারে রেখে শেষ করা। আপনি যদি ৭ বা ৮ নম্বরে থেকে  বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেন, তবে এটি কোনও পার্থক্য সৃস্টি করে না। আমরা যদি শীর্ষ চারে থাকতে পারি তবে এটি একটি বিষয় হবে। আমরা কত ম্যাচ জিততে পারি এবং কত পয়েন্ট অর্জন করতে পারি তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা শুধু শীর্ষ চারে থাকতে চাই।’

বাংলাদেশ এখন পর্যন্ত ছয়টি সিরিজ খেলেছে। ঘরের মাঠে তারা যথাক্রমে- ওয়েস্ট ইন্ডিজকে ৩-০, শ্রীলংকা ও আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায়। দেশের বাইরে জিম্বাবুয়েকে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা। তবে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে প্রতিযোগিতা বাড়াতে এবং সব দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের ধারাবাহিকতা বজায় রাখতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালু করেছে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ১০টি দল অংশ নিবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। বাকি সাতটি দল আসবে সুপার লিগ থেকে।

দুই সিরিজে বাংলাদেশ কোন ম্যাচ না জিতলেও তারা সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে, কারণ অন্যান্য দলগুলোকে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলতে হবে এবং অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু বাংলাদেশ পয়েন্ট টেবিলে এমন পর্যায়ে রয়েছে, তাদের হারানোর কিছু নেই।

অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষতার সাথেই দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছেন বাংলাদেশ অধিনায়ক। তবে দলকে এগিয়ে নিতে এখানেই থেমে থাকতে চান না তিনি।

তামিম বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি, অধিনায়কত্ব এমন একটা কিছু  যা আমি প্রতিদিন শিখি। প্রতি ম্যাচেই নতুন কিছু শিখি। আমি কখনই বলতে পছন্দ করি না, আমি অধিনায়কত্ব বুঝতে পেরেছি। এটা আমার জন্য শুধু শুরু, ভুল করবো, ভালো করবো। অধিনায়কত্ব এভাবেই চলতে থাকে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add