for Add

এবার ডেনমার্ক জাতীয় দলেও ডাক পেলেন এরিকসেন

গত বছর জুনে ইউরো ২০২০ চলাকালীন হৃদরোগে আক্রান্ত ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন ওই ঘটনার পর চলতি মাসের শেষে প্রথমবারের মতো জাতীয় দলে ফিরতে যাচ্ছেন। ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।

৩০ বছর বয়সী এরিকসেন আগামী ২৬ মার্চ নেদারল্যান্ড ও ২৯ মার্চ সার্বিয়ার বিপক্ষে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য দুই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন বলেন এসোসিয়েশন জানিয়েছে।

এর আগে গত মাসে শুরুতে ব্রেন্টফোর্ডের হয়ে প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে এরিকসেন ক্লাব ফুটবলে ফিরেছিলেন।

গত ১২ জুন কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই এরিকসের মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। বেশ কিছু সময় অচেতন অবস্থায় থাকার পর মাঠে তাৎক্ষণিকভাবে সিপিআর না দিলে এরিকসেনকে বাঁচানো হয়তবা কঠিন ছিল। এই ঘটনায় এরিকসেনের সতীর্থরাও প্রশংসার দাবীদার।

শেষ পর্যন্ত সব দু:শ্চিন্তা অবসান ঘটিয়ে মাঠে ফিরেছেন এরিকসেন। গত জানুয়ারিতে বলেছিলেন, ‘কাতার বিশ্বকাপে খেলাই আমার লক্ষ্য।’
তাকে দলে টেনে নিতে দেরি করেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড। গত মাসে অভিষেকও হয়ে গেছে। এবার জাতীয় দলে ফিরে কাতার বিশ্বকাপে খেলার পথে বড় শক্তিটুকু পেয়ে গেলেন এরিকসন। ড্যানিশ কোচ কাসপার হুলমান্দ তাকে জাতীয় দলে আবারো ডেকেছেন।

এ প্রসঙ্গে কাসপার বলেছেন, ‘সে এখন ভালই আছে। আমি তাকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। লন্ডনে গিয়েও সম্প্রতি আমি তার খেলা দেখেছি। অনুশীলন ও ম্যাচে শারীরিক ভাবে এরিকসেন দারুণ ফিট অবস্থায় আছে। স্বাভাবিক নিয়মেই কিছু কিছু বিষয় উন্নতির দিকে যায়। তার ক্ষেত্রেও তাই হয়েছে।’

ইউরোর ঘটনার পর এরিকসেনের বুকে পেসমেকার বসানোর কারণে সিরি-এ লিগের আইনানুযায়ী সেখানকার লিগে খেলার অনুমতি হারিয়েছিলেন এই মিডফিল্ডার। সে কারণে ডিসেম্বরে ইন্টার মিলানের সাথে পারষ্পরিক সমঝোতার মাধ্যমে তার চুক্তি বাতিল করা হয়। পুরো ক্যারিয়ারে ড্যানিশ জাতীয় দলের হয়ে এরিকসেন ১০৯ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add