for Add

রাজশাহীতে মূল্যবান পয়েন্ট খোয়ালো আবাহনী

সাব্বির হোসেনকে বসিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘের কোচ যখন ইকবাল হোসেনকে মাঠে নামালেন, তখন ম্যাচের বাকি মাত্র ১২ মিনিট। আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লিগের নবাগত দলটি ওই সময় ১-০ গোলে পিছিয়ে।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় তখন ৬ বারের চ্যাম্পিয়নরা। কে জানতেন, ৭৮ মিনিটে মাঠে নামা অখ্যাত ইকবালই ভোজবাজির মতো পাল্টে দেবেন ম্যাচের চিত্র!

মাঠে নামার ২ মিনিটের মধ্যে গোল দিয়ে আবাহনীকে স্তম্ভিত করে দেন স্বাধীনতা ক্রীড়া সংঘের ইকবাল। আবাহনী ১-১ গোলে ড্র করে রাজশাহীতে হারালো মূল্যবান ২ পয়েন্ট।

যে দুই পয়েন্ট হারানোয় তারা আরো পিছিয়ে পড়লো প্রধান প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসের চেয়ে। একই দিনে যারা ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

নাবিব নেওয়াজ জীবনের গোলে ৩৯ মিনিটে এগিয়ে গিয়েছিল আবাহনী। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও তারা পারেনি। উল্টো ৭৮ মিনিটে গোল খেয়ে পয়েন্ট খুইয়ে বসলো স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও আবাহনী ৪ পয়েন্ট পিছিয়ে থাকলো বসুন্ধরা কিংসের চেয়ে। অন্যদিকে আবাহনীর কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ ৫ পয়েন্ট নিয়ে আগের মতো ১১তম অবস্থানেই।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add